বিয়ে বাঁচাতে মরিয়া রোশন, আদালতে দিলেন হাজিরা, সমন পেয়েও অনুপস্থিত শ্রাবন্তী

বিগত বেশ কিছু মাস ধরেই চলছে শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশন সিং-এর বৈবাহিক সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া। নানান সময় নানান খবর আসে এই জুটির। সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক নিয়ে নানান পোস্ট দেন রোশন। শ্রাবন্তীও মাঝেমধ্যেই এর পাল্টা পোস্ট করেন।

তবে নিজের এই বিয়ে টিকিয়ে রাখতে চান রোশন। এই কারণে গত জুন মাসে আদালতে বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় একটি মামলা করেন তিনি। এই মামলার সমন পাঠানো হয় শ্রাবন্তীকেও। এই মামলারই শুনানি ছিল ১৪ই জুলাই অর্থাৎ আজ, বুধবার।

আরও পড়ুন- ‘যশের সঙ্গে আমার ও নুসরতের সম্পর্কের পার্থক্য রিল ও রিয়েল লাইফের’, নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে অকপটে মধুমিতা

তবে এদিনের এই শুনানিতে রোশন উপস্থিত থাকলেও দেখা মিলল না শ্রাবন্তীর। তবে হাজির ছিলেন শ্রাবন্তীর আইনজীবী। রোশনের আইনজীবীও ছিলেন এদিন।

 এই মামলা সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজী হননি শ্রাবন্তী। এমনকি, রোশনের তরফেও কোনও মন্তব্য করা হয়নি। রোশনের আইনজীবী জানান, শ্রাবন্তী না এলেও তাঁর আইনজীবী এসেছিলেন। সব দিক বিচার করে কোর্ট ফের ২১শে জুলাই তারিখ দিয়েছে শুনানির জন্য। সেদিনও যদি শ্রাবন্তী না আসেন, তাহলে মামলার শুনানি এক তরফা হবে বলে জানা গিয়েছে।

শ্রাবন্তী ও রোশন আইন অনুযায়ী এখনও স্বামী-স্ত্রী। এরই মধ্যে ফের গুঞ্জন উঠেছে শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে। শোনা যাচ্ছে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। নিজের ফ্ল্যাটেই নতুন প্রেমিকের জন্মদিন পালনও করেন শ্রাবন্তী।

আরও পড়ুন- বিতর্কের মাঝেই ফের একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী, রথযাত্রায় সামিল হলেন বিতর্কিত জুটি

এদিকে শ্রাবন্তীর সমগে রোশনের ছাড়াছাড়ি হয় গত বছর পুজোর সময় থেকেই। তখন থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। শ্রাবন্তীর নতুন সম্পর্কের গুঞ্জনের বিষয়ে রোশন বলেছিলেন, “জানি না একজন বিবাহিতা মেয়ে এমন কী করে করতে পারে”।

RELATED Articles