বিতর্কের মাঝেই ফের একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী, রথযাত্রায় সামিল হলেন বিতর্কিত জুটি

বিতর্কের মধ্যেই ফের একসঙ্গে দেখা গেল অভিনেতা কাঞ্চন মল্লিক ও টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। গত সোমবার ছিল রথযাত্রা। এদিনই এই বিতর্কিত জুটি হাজির হলেন হুগলীর মাহেশে। টানলেন রথ।

রথযাত্রা উপলক্ষ্যে দুজনেই সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিও শেয়ার করেন। তবে একসঙ্গে কোনও ছবি পোস্ট করেননি তারা। তবুও তারা দু’জন যে একই জায়গার রথযাত্রার ছবি পোস্ট করেছেন তা আর বুঝতে কোনও ভুল হয়নি নেটিজেনদের।

আরও পড়ুন- মা হলেন দিয়া মির্জা, জন্মের পরই সন্তান আইসিইউ-তে, হৃদয় বিদারক খবর জানালেন অভিনেত্রী

রথের দিন মাহেশের জগন্নাথদেবের দর্শনের ছবি পোস্ট করেন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। ক্যাপশনে তিনি লেখেন, “মাহেশের রথযাত্রার ৬২৫ তম বর্ষে, শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন। সাথে ছিলেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঈশ্বর সকলের মঙ্গল করুক। জয় জগন্নাথ”।

 

View this post on Instagram

 

A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)

আবার এদিকে, শ্রীময়ী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি লাইভ করেন। সেখানে একটি রথযাত্রার ভিডিওর লাইভ করেন তিনি। তাঁর পরনে ছিল বাদামী-লাল রঙা শাড়ি ও মানানসই গয়না। আর তাঁর পাশেই দেখা গেল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

এই থেকেই শুরু বিতর্ক। কারণ কাঞ্চনও বলেছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গেই রয়েছেন, আর এদিকে শ্রীময়ীর ভিডিওতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তাই নেটিজেনদের দু’য়ে দু’য়ে চার করে নিতে অসুবিধা হয়নি যে কাঞ্চন ও শ্রীময়ী একইসঙ্গে মাহেশের রথযাত্রায় উপস্থিত ছিলেন। তবে একসঙ্গে তাদের কোনও ছবি দেখা যায়নি।

কিছুদিন আগেই কাঞ্চন ও শ্রীময়ীর পরকীয়ার গুঞ্জন ওঠে। কাঞ্চনের স্ত্রী পিঙ্কিও তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেন। কাঞ্চনের বিরুদ্ধে তাঁর স্ত্রী অভিযোগ আনেন যে কাঞ্চন সন্তানের প্রতি আদর্শ বাবার ভূমিকা পালন করেন না। এর পালটা পিঙ্কির বিরুদ্ধেও সরব হন কাঞ্চন। তৃণমূল বিধায়ক দাবী করেছিলেন যে পিঙ্কি ২০ দিনও ঠিকমতো সংসার করেননি।

এরপর একে অপরের বিরুদ্ধে হামলা, পালটা হামলার অভিযোগে থানারও দ্বারস্থ হন এই তারকা দম্পতি। এই বিতর্কের কথা মাথায় রেখেই হয়ত এক জায়গায় উপস্থিত থাকা সত্ত্বেও একসঙ্গে কোনও ছবি পোস্ট করেন নি কাঞ্চন-শ্রীময়ী। তবে কিছুদিন আগে শ্রীময়ীর জন্মদিনের দিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন কাঞ্চন, সেই খবরও ভাইরাল হয়ে যায়।

RELATED Articles