করোনা সংক্রমণ বাগে আনতে গত মে মাসে জারি করা হয় লকডাউন। ১৫ই জুলাই পর্যন্ত জারি মেয়াদ ছিল এই লকডাউনের। এবার লকডাউনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। লকডাউন জারি থাকবে আগামী ৩০শে জুলাই পর্যন্ত। তবে কিছুক্ষেত্রে মিলেছে ছাড়।
করোনার সংক্রমণের কথা মাথায় রেখেই এখনও রাজ্যে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে চলবে মেট্রো। সোম থেকে শুক্র, সপ্তাহে পাঁচদিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। তবে শনি ও রবিবার সাধারণ মানুষের জন্য বন্ধই থাকছে মেট্রো পরিষেবা। বন্ধ থাকছে স্কুল, কলেজ, সিনেমা হলও।
নতুন কী কী নির্দেশিকা জারি করা হল দেখে নেওয়া যাক-
- স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সব বন্ধই থাকছে।
- স্টাফ স্পেশ্যাল ট্রেন ছাড়া চলবে না কোনও লোকাল ট্রেন।
- সোম থেকে শুক্র ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।
- ৬টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে সুইমিং পুল।
- বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যা ৫০।





