‘আমি শুধু তোমাকেই চাই’, পড়ন্ত সূর্যাস্তের আলোয় কাকে আছে চাইলেন আলিয়া?

আলিয়া ভাট, বলিউডের অন্যতম হিট অভিনেত্রী। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই পড়েন আলিয়া। তাঁর অভিনয় বরাবর মানুষের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও ‘হাইওয়ে’ ছবিতে তাঁর অভিনয়ের জন্যই প্রথম সবথেকে বেশি প্রশংসিত হন আলিয়া। এই ছবিতে তাঁর অভিনয় সকলের মন ছুঁয়ে যায়।

আরও পড়ুন- বিয়ে বাঁচাতে মরিয়া রোশন, আদালতে দিলেন হাজিরা, সমন পেয়েও অনুপস্থিত শ্রাবন্তী

এরপর একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন আলিয়া। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন আলিয়া। কিছু বছর আগে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রণবীরকে ‘আই লাভ ইউ’ও বলেছিলেন তিনি। তবে সরাসরি রণবীরের নাম নিয়ে কিছু কোনওসদিন বলেননি আলিয়া।

মাঝে শোনা গিয়েছিল আলিয়া ও রণবীর নাকি লিভ-ইন করছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় করোনা আক্রান্ত হয়ে পড়েন রণবীর ও আলিয়া, দুজনেই। নানান পারিবারিক অনুষ্ঠানেও একে অপরের সঙ্গেই দেখা যায় এই জুটিকে।

আলিয়া যাই ছবি পোস্ট করুন না কেন, তা নিমেষে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি সূর্যাস্তের সময়ের একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। ছবিতে আলিয়াকে দেখা যাচ্ছে পিছন দিক ফিরে দাঁড়িয়ে থাকতে। ক্যাপশনে লেখা, “আমি শুধু চাই সূর্যাস্ত ও তোমাকে যখন তুমি আমার ছবি তুলে দিচ্ছ”। এই কথাটি যে আলিয়া রণবীরের উদ্দেশ্যেই বলেছেন, তা আর আলাদা করে বলার কিছু নেই।

বলে রাখি, সম্প্রতিই সঞ্জয় লীলা বনশালির ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ শুটিং শেষ করেছেন আলিয়া। রণবীর সিং-এর সঙ্গে এরপর একটি ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া।

আরও অন্যান্য খবর