নারদ কান্ডে ‘সুপ্রিম’ প্রশ্নে জর্জরিত সিবিআই! রাজ্যের বাইরে নয় কেস ফিরল কলকাতা হাইকোর্টেই

নারদ কান্ড স্থানান্তরিত হচ্ছে না সিবিআইকে স্পষ্ট জানালো দেশের সর্বোচ্চ আদালত। আর এতেই জোর ধাক্কা খেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। রাজ্য থেকে নারদ মামলা সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ছিল সিবিআই। কিন্তু সেই আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে রায়ের পর বিষয়টি ফের বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত। আর এতেই ফের রাজ্যে ফিরল নারদ মামলা।

এদিন বিচারপতি বিনীত শরণ এবং বিচারপতি বিআর গাভাইয়ের অবসরকালীন বেঞ্চের তরফে জানানো হয়, এখন‌ই কোনও রায় দেওয়া হচ্ছে না। বেঞ্চ জানিয়েছে, ‘সলিসিটর জেনারেল মেনে নিয়েছেন যে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সবদিক বিবেচনা করেছে।‌ তাই আবেদন প্রত্যাহার এবং এরকম বিষয়গুলি হাইকোর্টের সামনে তোলার অনুমতি চাওয়া হয়েছে।’ তার ভিত্তিতে কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট l

আরও পড়ুন-ভোট পরবর্তী হিংসা নিয়ে চাপে রাজ্য সরকার! নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত নারদ মামলায় দুই মন্ত্রী এক বিধায়ক সহ চার ধৃতকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই।

আজ বেঞ্চের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে বলা হয়, ‘আপনাদের আর্জির ভিত্তিতে মঙ্গলবার বিষয়টির শুনানি হচ্ছে।’ এরইমধ্যে মামলাটি স্থানান্তর করার আর্জি জানান সিবিআইয়ের আইনজীবী।

এর বিরুদ্ধাচরণ করে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের বেঞ্চের তরফে জানানো হয়, ‘আমরা যদি এটা স্থানান্তরিত করে দিই, তাহলে তা হাইকোর্টের মনোবলে ধাক্কা দেবে।’ এর প্রত্যত্তরে তুষার মেহতা বলেন, ‘আমরা বলছি না যে আমরা কলকাতা হাইকোর্টকে বিশ্বাস করি না। আমাদের বক্তব্য রাজ্যের বাইরে স্থানান্তর করে দিন। কারণ রাজ্যকে বিশ্বাস করা যায় না।’

আরও পড়ুন- যশ মোকাবিলায় প্রস্তুত পুরুলিয়া! মোতায়েন সেনাবাহিনী, NDRF

কিন্তু সলিসিটর জেনারেলের সেই আবেদন নাকচ করে দেয় সর্বোচ্চ আদালত। তাই রাজ্যের বাইরে নয় রাজ্যের ভিতরেই হবে নারোদ মামলার শুনানি।

RELATED Articles