“তোমার মায়া ত্যাগ করতেই হবে” ঠিক কার উদ্দেশ্যে এমন বার্তা দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

টলিউডের অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে টলিউডে কাজ করছেন। পাশাপাশি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে দেখা যায় তাকে। তাকে টলিউডের অন্দরে ঠোঁটকাটা বলেই দাবি করা হয়।যদিও বাইরের এই সব দাবি নিয়ে তিনি একেবারেই গুরুত্ব দিতে নারাজ।

সম্প্রতি তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ বড়সড় একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে নেট মাধ্যমে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে।প্রতিটা সিনেমা শুরুর আগে তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক দিক বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরা হয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যানসার হয় ইত্যাদি বহু বিজ্ঞাপন দেখা যায়। তবুও বহু মানুষ নেশায় বিভোর হয়ে আছেন।

কলেজ জীবন থেকেই অভিনেত্রী ধূমপান করেন। এবার তিনি মুক্তির পথ খুঁজে নিতে চান। তাই তার উপলব্ধি আর সিগারেট খাব না’।সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান ‘কথা বলতে কষ্ট হচ্ছে। সারাক্ষণ গলায় অদ্ভূত অস্বস্তি। দম নিয়েও সমস্যা হচ্ছে। সারাক্ষণ বুকে যেন চাপ ধরা ভাব’।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লেখেন ‘সিগারেট ছাড়তে চাই। এই ব্যাড হ্যাবিট-টা আমার কলেজের দিনে, না সিনেমায় এসে সিগারেট ধরিনি। বাবার কাছে বকুনি সাথে এক দুবার মারও খেয়েছি। মোগাম্বোর মতো ছিল বাবা তখন। সেই বাবা আবার আমার কাছ থেকে সিগারেট চুরি করেও খেয়েছিল, এইরকম রিলেশন ছিল আমাদের। কিন্তু সত্যি এবার ছাড়ব… ছাড়বই’।

তিনি লিখেছেন, ‘অনেক সুখ-অসুখ, প্রাপ্তি-অপ্রাপ্তি, বেড়ে উঠা, বুড়ো হয়ে উঠা- সবটা জুড়ে তুমি ছিলে, আছো এখনো, তবে এবার তোমার মায়া ত্যাগ করতেই হবে… দুটোই বড় কষ্টের সিগারেট, বোঝোতো… সবই মায়া’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর