Opinion Poll: আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে বিজেপি, জানাচ্ছে জনমত সমীক্ষা

বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি। সাধারণ মানুষ বিজেপিকে পছন্দ করবেন। এরকমটাই জানাচ্ছে জনমত সমীক্ষা। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রচুর আসন নিয়ে ক্ষমতায় আসবে এরকমটাই উঠে এলো ওপিনিয়ন পোলে।

তবে এটা পশ্চিমবঙ্গে হবে না, কথা হচ্ছে উত্তর প্রদেশের। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে টাইমস নাও এবং পোল টাস্ট একটি জনমত সমীক্ষা করেছিল উত্তরপ্রদেশের মানুষের মধ্যে। সেখানে দেখা যাচ্ছে যে ৪০৩ টি আসনের মধ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে ২৩৯ থেকে ২৪৫ আসনে জয়লাভ করে।

অর্থাৎ ৫০ শতাংশেরও বেশি আসনে জয়লাভ করবে বিজেপি। সকলে মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথকেই দেখতে চান এই কথা জনমত সমীক্ষায় স্পষ্ট।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর