তিনি যত না বেশি বিখ্যাত নিজের অভিনয়ের জন্য তার থেকে বেশি শিরোনামে থাকেন নিজের বিতর্কিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে।টলিউডের এই অভিনেত্রী সাধারণত সব কিছু বিষয়ে নিজের বক্তব্য রাখেন। আশা করি বোঝা যাচ্ছে এখানে কার কথা বলা হচ্ছে? তিনি হলেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
এবার আরো একবার নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন শ্রীলেখা। যদিও তিনি চুপ করে থাকেন নি, নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পাল্টা জবাব দিয়ে চুপ করিয়েছেন নেটিজেনদের।
শনিবার ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন শ্রীলেখা। পরিচিত একটি গানের সঙ্গে তালে তাল মিলিয়ে তাকে নাচতে দেখা যায়। তার পরনে ছিল আকাশী রঙের টক এবং নীল রঙের ডেনিম শর্টস। মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং কমেন্ট বক্সে একের পর এক কমেন্ট জমা পড়তে থাকে।
একজন তাকে লেখেন যে, বুড়ি বয়সে এবার এই সব বন্ধ করুন,আর ভালো লাগছে না। আরেকজন আবার লিখেছেন বুড়ি বয়সে ঢং।অন্য এক নেটিজেন কমেন্ট করেছেন যে, কী সব আবোল তাবোল ভিডিও,এসব বন্ধ করুন। যদিও শ্রীলেখা মিত্র চুপ করে থাকার মানুষ নন। তিনি এসব কমেন্টের উত্তরে পাল্টা দিয়েছেন, ‘হরিনাম জপব বলছ? আমার যা খুশি করব। কে হে তোমরা বলার? ফোট!’
View this post on Instagram





