কদিন আগে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল। এবার আজ সোমবার প্রকাশ্যে এল আইসিএসসি আর আইএসসি-র ফলাফল। এবছর ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষা দিয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) কন্যা। একমাত্র মেয়ের দশম ক্লাসের ফলাফল সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।
তবে কি পরীক্ষায় ফল খারাপ করেছে, তারকা কন্যা? এমন হওয়ার সম্ভাবনা নেই। কারণ পড়াশোনায় বরাবরই তুখোর শ্রীলেখা (Sreelekha Mitra) কন্যা। আইসিএসসি-তে সে পেয়েছিল ৯৫ শতাংশ। আসলে শ্রীলেখা কন্যা তাকে নিয়ে কোন খবর মোটেই পছন্দ করেন না। প্রচার থেকে শত হস্তে দূরে থাকেন তিনি। তাই মেয়ের ভয়ে সাংবাদিকদের গ্রেটস বলতে পারছেন না অভিনেত্রী মা।
আনন্দ কতক্ষণই বা চাপা রাখা যায়। ছেলে মেয়ের রেজাল্টের দিনই তো মা বাবার গর্ব করার দিন। শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) তাই চেপে রাখতে পারলেন না, সকলের সঙ্গে ভাগ করে দিলেন একমাত্র সন্তানের সাফল্যের কাহিনী। অভিনেত্রী লিখলেন, “মেয়ের আইএসসি-র রেজাল্ট এসেছে আজকে। দুর্ধর্ষ ফলাফল হয়েছে। আইসিএসসি-তে যা পেয়েছিল তার চেয়েও বেশি। কিন্তু খুব অশান্তি করবে পারসেন্টেজ শেয়ার করলে। শ্রীলেখা কন্যা নাকি জানিয়েছে, ‘তুমি যাই লেখো নিউজ হয়, আমি চাই না আমার রেজাল্ট নিয়ে নিউজ হোক’। অতএব অপরাগ আমি। শুধু এটুকু বলতে পারি, ওর বাপ-মা মিলিয়েও জীবনে এত নম্বর পায়নি।”
শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) যেহেতু নিজের মেয়ের রেজাল্ট শেয়ার করে নিচ্ছিলেন না অনেকেই ভেবেছিলেন যে হয়তো এবারে কম নাম্বার পেয়েছেন শ্রীলেখা কন্যা। তবে না ৯৫ শতাংশের ও বেশি নাম্বার পেয়েছেন তিনি। তবে মেয়ের ভয়ে শ্রীলেখা সাংবাদিকদের কিছুই জানাতে পারেননি। এমনকি এটা পোস্ট করেও তিনি লিখেছেন, “দয়া করে ওকে কেউ বোলো না আমি এটা পোস্ট করেছি। খুব ঝগড়া করবে আমার সঙ্গে। আর লক্ষ্মীটি কেউ এটা নিয়ে নিউজ কোরো না। আমায় ওটস দিয়ে গুলে খেয়ে নেবে।”
আগের বারেও মেয়ের হুকুমে বোর্ডসের ফলাফল নিজের সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। শিলাদিত্য সান্যালের সঙ্গে বিয়ে হয়ে শ্রীলেখা মিত্রের। ২০১৩ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। তখন শ্রীলেখা মিত্রের মেয়ে ঐশীর বয়স মাত্র ৮। বিবাহ বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে এখনও সম্পর্ক রয়েছে। মেয়ের সব দায়িত্ব শ্রীলেখা ও তার স্বামী যৌথভাবেই পালন করেন এখনও পর্যন্ত।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!