Rituporno Ghosh’s Chat show: বাঙালির প্রিয় পরিচালকের তালিকায় এই নামটা আজও উজ্জ্বল। তিনিই ঋতুপর্ণ ঘোষ। খুব অল্প সময়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তবে পুনরায় টিভির পর্দায় ফিরছেন তিনি। দর্শকদের অনেকেই পছন্দ করবেন তার এই শো। ঋতুপর্ণ ঘোষের চ্যাট শো (Rituporno Ghosh’s Chat show) ঘোষ এন্ড কোম্পানিকে ফিরিয়ে নিয়ে এসেছে স্টার জলসা চ্যানেল। তারকাদের সঙ্গে ঋতুপর্ণার আড্ডা দেওয়ার মুহূর্ত আরো একবার দেখার সুযোগ হবে দর্শকদের। ভিডিওগুলি পোস্ট করা হবে স্টার জলসার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সে সময় ঋতুপর্ণর এই চ্যাট শো বেশ বিখ্যাত ছিল। তা আরো একবার ফুটে উঠবে দর্শকদের জন্য।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে, ঋতুপর্ণ ঘোষের চ্যাট শো-য়ের (Rituporno Ghosh’s Chat show) একটি এপিসোড। সেই এপিসোডে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় এসেছিলেন ঋতুপর্ণর সঙ্গে আড্ডা দিতে। সৌরভ ডোনা ও ঋতুপর্ণের আড্ডা দেওয়ার এক ঝলক প্রকাশ করেছে স্টার জলসা চ্যানেল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সৌরভ ডোনা গাঙ্গুলীর বাড়ির সংসারের খোঁজ নিচ্ছেন ঋতুপর্ণ। ঋতুপর্ণ ঘোষ জানতে চান সৌরভ ডোনার কমন ইন্টারেস্ট কী? বরাবরই মশকরা করতে পছন্দ করেন সৌরভ। সৌরভ উত্তর দেন ‘কিছুই নেই’। আর তাতেই অবাক হয়ে যান ঋতুপর্ণ ঘোষ। তারপর আবার প্রশ্ন ছুড়ে দেন সৌরভ গাঙ্গুলীর দিকে। ঋতুপর্ণ প্রশ্ন করেন, ‘তাহলে কীসের টানে একসঙ্গে আছিস?’ ফের দাদা জবাব দেন, ‘থাকতে হবে তাই!’
ঋতুপর্ণ ঘোষের এই চ্যাট শো-তে (Rituporno Ghosh’s Chat show) জানা যায় বউয়ের নাচের শো দেখতে যান না সৌরভ। হয়তো জনপ্রিয়তার কারণে লোকে অকারণে বিরক্ত করবে সেই ভয়েই যান না। কিন্তু আরও অবাক করা কথা বলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভ বলে বসেন, ‘ওই সময় বাড়িতে একা। চয়েজ আছে… ভেবে দেখো।’ তবে কি ডোনাকে কখনো নাচতে দেখেন নি সৌরভ। এই প্রশ্নে হেসে গড়িয়ে যান সৌরভ পত্নী ডোনা। ডোনা উত্তর দেন, ‘ও দেখে না তাই নাচি। নয়তো নাচটাকে অপমান করা… প্র্যাক্টিসের সময় এসে বলে, আর কতক্ষণ?’
ঋতুপর্ণ ঘোষের চ্যাট শো-তে (Rituporno Ghosh’s Chat show) সৌরভ আর ডোনা জানান, তারা দুজনেই সিনেমা দেখতে ভালোবাসেন। রাতের শোতে টিকিট কেটে পৌঁছে যান সিনেমা হলে। বাড়িতে সিনেমা দেখাও তাদের কারোরই খুব একটা পছন্দের নয় তাই কফি পপকর্ন নিয়ে একেবারে সিনেমা হলেই সিনেমা দেখেন তারা। কেন সিনেমা দেখতে এত ভালবাসেন এই উত্তরও চ্যাট শোতে দিয়েছেন সৌরভ। জানিয়েছেন, “আমার কাছে সিনেমা খুব রিল্যাক্সিং। মনটাকে ডাইভার্ট করে। কত কিছুই না চলে সেখানে, খেলা পারফরমেন্স, ভবিষ্যত। ওসব থেকে বেরনো যায়”।
২০১৩ সালে ৩০ মে ঋতুপর্ণ ঘোষ পাড়ি দিয়েছিলেন না ফেরার দেশে। তবে তাঁর রেখে যাওয়া সিনেমার ঝুলি দর্শকদের আজও মনে করিয়ে দেয় তাঁর কথা। ঋতুপর্ণ ঘোষ বহু অভিনেতা-অভিনেত্রী কে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন মানুষের সাথে। একটা সময় বাংলায় বাণিজ্যিক সিনেমার বাজারে যখন মন্দা এসেছিল তখন তিনি নতুন করে বাঙালিকে সিনেমা হলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। বলা ভালো তিনি সফল হয়েছিলেন তাঁর কাজে। আরো একবার তাঁকে ফিরিয়ে আনছে স্টার জলসা চ্যানেল। স্টার জলসা চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে দেখা যাবে ঋতুপর্ণ ঘোষের চ্যাট শো (Rituporno Ghosh’s Chat show)।





