সেক্সারসাইজ ছাড়া এক্সারসাইজেও ন্যাচারাল গ্লো বাড়ে; বিস্ফোরক মন্তব্য শ্রীলেখার!

শ্রীলেখা মিত্র মানেই এখন বিতর্ক। বরাবরের স্পষ্টবক্তা অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রি অন্ধকার দিক নিয়ে দিন কয়েক হলো ধারাবাহিকভাবে মুখ খুলছেন। তার ফলও তাকে পেতে হচ্ছে। বেশ কিছু কাজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে কোন রকম সঠিক কারণ ছাড়াই। যদিও তাতে শ্রীলেখার যে কিছু যায় আসে না তা তার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই স্পষ্ট।

এবার সম্প্রতি টলিউডের আরো একটি বিতর্কিত প্রসঙ্গ নিয়ে খোঁচা দিলেন অভিনেত্রী। জিমে গিয়ে এক্সারসাইজ করা নিয়ে তিনি বললেন যে সেক্সারসাইজ ছাড়া এক্সারসাইজেও ন্যাচারাল গ্লো বাড়ে।সেইসঙ্গে ছবি হিসেবে দিয়েছেন নিজের একটি আনএডিটেড নো মেক-আপ লুকের ফটো।

স্বাভাবিকভাবে তার এই ক্যাপশন দেখে ঝড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন যাক টলিউডে যে সেক্সটাও অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক-প্রযোজকদের মধ্যে চোরাগোপ্তা হয় তা প্রকাশ্যে বলেই ফেললেন অভিনেত্রী। বস্তুত তিনি এই ক্যাপশন এর মধ্যে দিয়ে কাকে খোঁচা দিলেন তা এখনো স্পষ্ট নয় তবে তিনি যে এবার ভিমরুলের চাকে ঢিল মেরেছেন তার কষ্ট বোঝা যাচ্ছে।

বস্তুত সিনেমা থেকে রাজনীতি সবকিছু নিয়েই এই বামপন্থী অভিনেত্রী নিজের মতামত রাখেন সোশ্যাল মিডিয়ায়। টলিউডের কাস্টিং কাউচ থেকে নেপোটিজম সবকটি বিষয় নিয়েই নিজের ইউটিউব চ্যানেলে দীর্ঘ ভিডিও করেছিলেন শ্রীলেখা সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে সৃজিত মুখার্জী সকলকেই কাঠ গড়ায় তুলেছিলেন তিনি।

সেই সঙ্গে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের বিভিন্ন ফোটো পোস্ট করেন এবং সেখানে তিনি যথেষ্ট বোল্ড পোশাকে ধরা দেন। এছাড়াও তাকে প্রায়শই বিভিন্ন বক্তব্যও রাখতে দেখা যায়। যা নিয়ে বিতর্ক তৈরি হয় প্রায়শই। যার অন্যথা হল না এবারও।

আর পাঁচজন বলিউড অভিনেত্রী মত তার শরীরের ছিপছিপে নয় বরং বেশ পৃথুলা তিনি একজন টলিউড অভিনেত্রী পক্ষে বেশ আশ্চর্য বিষয়। তবে নিজেকে ফিট রাখতে শ্রীলেখার প্রতিদিনই এক্সারসাইজ করেন এবং সেখান থেকেই বিভিন্ন নো মেক-আপ আনফিল্টারড ফটো দেন। এদিনও সেই ফটো দিয়ে এরকম ভয়াবহ ক্যাপশন লিখেছেন তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে এতক্ষণে। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি মনের উদারতা এবং মনের সৌন্দর্যে বিশ্বাস করেন টলিউডের বাকিদের মতো মেকআপেই জীবন কাটান না।

RELATED Articles