শিলাজিতের সঙ্গে ১২ সেকেন্ডের জুটি বাঁধলেন শ্রীলেখা, তারপরে কী হল?

টলিউডে হতে চলেছে বিস্ফোরণ কারণ এবার একসঙ্গে পর্দায় দেখা যাবে শ্রীলেখা মিত্র এবং শিলাজিৎকে। শিলাজিতের জীবনে উঠবে ১২ সেকেন্ডের ঝড় যেখানে তিনি জানবেন স্ত্রী সৃজিতা অন্য পুরুষে আসক্ত। ছেলে কোকেনের নেশায় বুঁদ। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক গড়েছে!

তবে জানা গেল, শিলাজিৎ ১২ সেকেন্ডের স্বপ্ন দেখেছিলেন। এই ১২ সেকেন্ডকেই ১২ মিনিটের শর্ট ফিল্মের আকারে ধরছেন পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ১২ সেকেন্ড।

শিলাজিৎ এর নাম দেবাঞ্জন। শ্রীলেখা মিত্র তাঁর স্ত্রী। কেমন লাগল অভিনয় করে? শ্রীলেখা জানাচ্ছেন, ‘‘মনস্তত্ত্ব আমার প্রিয় বিষয়। তাই এই কাজ বারেবারে করলেও একঘেয়েমি আসে না। চরিত্রে প্রচুর শেড তাই আমি অভিনয় করে খুশি। “

এছাড়াও ছবিতে দেখা যাবে নতুন দুই মুখ অরূপ, এনাক্ষীকে। গানের দায়িত্বে রুদ্র সরকার। চিত্রনাট্যে সুপর্ণা ঘোষ মিত্র। টাইটেল সং এ রয়েছে র্যাপ। যা লিখেছেন সৈকত ঘোষ।

RELATED Articles