হালকা শীতের আমেজ ও টলিউডে এখন বইছে বসন্তের হাওয়া! তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান সম্প্রতি নিজের টলিউড কেরিয়ারের কুড়ি তম ছবিতে অভিনয় করে ফেলেছেন। আর সেই সাফল্য উদযাপন করতে তাকে ভালোবাসায় মুড়ে দিলেন তার স্বামী নিখিল জৈন।
করোনা অতিমারিতে ব্যবসার কাজের মধ্যেও মাত্র চার দিনের মধ্যে নিখিল জৈন নুসরাতের জন্য বানিয়ে ফেলেছেন স্পেশাল শাড়ি যা নুসরাতকে পরে আসতে দেখা গিয়েছে তার সাম্প্রতিক ছবির প্রিমিয়ারে।
নুসরাতের কুড়িটি ছবির চরিত্রের নাম এই সবুজ শাড়িতে গাঢ় রানী রং দিয়ে ফুটিয়ে তুলেছেন নিখিল। ‘আমান্ডা’ ‘স্মিতা’, ‘রুদ্রাণী’-সহ আরও ১৭টি নাম ভাসছে ফ্লোরাল মোটিফের এই শাড়িতে। যা পরে আলাদাই গ্লো দেখা যাচ্ছিল নুসরাতের মুখে।
এই নিয়ে নিখিলকে প্রশ্ন করতেই তিনি লাজুক মুখে জানালেন যে তার মনে ছিল যে তার স্ত্রী নুসরাত কুড়িটি ছবি সম্পূর্ণ করছেন টলিউডে। তাই প্ল্যান করেই বানিয়েছেন শাড়িটি কিন্তু মাত্র চার দিনের মধ্যেই যে তিনি বানিয়ে ফেলতে পারবেন এটা আশা করেননি। নুসরাতকে কিন্তু ভালই লাগছে, বলতে বলতে গর্বে উদ্ভাসিত হচ্ছিলেন নিখিল। প্রেম মাখা সন্ধ্যায় দুজনকে লাগছিল কিন্তু বেশ।





