‘তাহলে কাঞ্চন-শ্রীময়ীর ডিভোর্স’, বিয়ের একমাসের মধ্যেই বিচ্ছেদ! হঠাৎ কী এমন হল টলিপাড়ার চর্চিত কাপলের মধ্যে?

টলিপাড়ার হট কাপল তারা। তাদের নিয়ে চর্চা শেষ হওয়ার নামই নেই। বিতর্ক ট্রোলিং এর মাঝে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী। বিবাহিত জীবন উপভোগ করছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattaraj)। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তারা। এই দম্পতির বিয়ের পর সাক্ষাৎকারে বারবার উঠে আসছে তাদের সাংসারিক জীবন। কটাক্ষ ট্রোলিং-এর মাঝেও কাঞ্চন-শ্রীময়ীর ছবি ভিডিও দেখতে পছন্দ করছে নেট নাগরিকরা। শ্রীময়ীর মতো হাঁটুর বয়সী এক মেয়েকে বিয়ে করে কটাক্ষের ঝড় বয়ে গেছে তাদের উপর দিয়ে। সেই কটা খোল রেস্ট পড়েছে কাঞ্চনের রাজনৈতিক কেরিয়ারেও। তাতেও ভ্রুক্ষেপ নেই কাঞ্চনের।

বিয়ের পর প্রথম দলে রাঙিয়েছেন নিজেদেরকে। দোলের আগের দিন ঠান্ডাই বানাতে দেখা যায় শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattaraj)। দোলের দিন দিনটা শুরু হয় রাধা মাধবের পুজো দিয়ে। রাধা মাধবকে আবির মাখিয়ে শুরু হয় দোল উৎযাপন। দোলের দিন নিজের স্বর্গীয়া মাকে সবচেয়ে বেশি মিস করেছেন কাঞ্চন। এক সাক্ষাৎকারে মায়ের সাথে কাটানো দোলের স্মৃতিতে ডুব দিয়েছেন অভিনেতা।

দোলের দিন দেওয়া এক সাক্ষাৎকারে কাঞ্চন জানান, “আমার মা দোল খেলতে প্রচুর ভালোবাসতেন। পাড়ায় সকলে রীতিমতো ভয় পেত আমার মা-কে। স্ট্যাম্পের কালি থেকে কার্বন পেপার জলে গুলে সকলকে রঙ মাখাতেন তিনি। ছেলেকেও ছাড়তেন না। এই কারণে দোলের পর নাকি চারদিন কথা বন্ধ থাকত বাবা-মা’র”।

শাশুড়ির কথা বলতে শোনা গেল শ্রীময়ীর (Sreemoyee Chattaraj) মুখেও। শ্রীময়ী (Sreemoyee Chattaraj) বলেন, “শুনেছি শাশুড়ি খুব উৎসব প্রিয় মানুষ ছিলেন।” মায়ের কথা স্মরণ করে কাঞ্চন বললেন, “আমার মা বলত খেললে আপাদমস্তক দোল খেলবে। ওই খেলব হোলি রঙ দেব না… এই খেলায় উনি বিশ্বাসী নন”।

শ্রীময়ী (Sreemoyee Chattaraj) আগেই বলেছেন তাঁর রঙে অ্যালার্জি রয়েছে, তাই শুধু আবির খেলবেন। কাঞ্চন বলেন, “আমি যদি মনে করি তোমাকে রঙ মাখাব, তাহলে মাখাব। মারামারি হবে কিন্তু মাখাব”। বরের কথা শুনে হুমকি দেন শ্রীময়ী। কাঞ্চনকে হুমকি দিয়ে শ্রীময় বলেন, “তাহলে দেখবে কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattaraj) ডিভোর্স হয়ে গেল…, এই রঙ মাখানোর কারণে”।

ডিভোর্সের কথা শুনে সুর নরম হয় কাঞ্চনের। তিনি বলেন, “কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। ওর অ্যালার্জি আছে। আমারও একটু অ্যালার্জি। আমারা যে পেশায় রয়েছি, তাতে তো ছুটি নেই। পেশাদার অভিনেতা হিসাবে আমি এমন দোল খেলব না, যাতে আমার কাজের ক্ষতি হয়”।

RELATED Articles