লোকসভা ভোটের জন্য ডায়মন্ড হারবার আপাতত তিনি একই প্রচার করছেন। কারণ বিরোধীরা এখনও সেই কেন্দ্রে প্রার্থী দেয়নি। তাঁর বিরুদ্ধে কোনও প্রভাবশালী প্রার্থীকেই বাছাই করতে চাইছে বিরোধীরা। ফলে আপাতত ফাঁকা মাঠেই গোল দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু এবার ভোটের প্রাক্কালেও তাঁর মুখে উঠে এল পদ থেকে সরে যেতে হবে।
কী ঘটল হঠাৎ?
আজ, বুধবার বিষ্ণুপুরের আমতলায় ডায়মন্ড হারবার বিধানসভার কার্যকরতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই বৈঠকে অভিষেক লক্ষ্য পূরণের কথা বলেন। সেই লক্ষ্য পূরণ যদি না হয়, তাহলে পদ থেকে সরে যেতে হবে বলেন জানিয়ে দেন অভিষেক।
ঠিক কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)?
এদিন এই বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেক (Abhishek Banerjee) বলেন,এবারের ভোটে ডায়মন্ড হারবার থেকে তাঁকে অন্তত চার লক্ষ ভোটের ব্যবধানে জিততে হবে। ডায়মন্ড হারবারে এত উন্নতির পরও ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল যে বুথগুলিতে লিড পায়নি, সেই বুথগুলির উপর জোর দিতে হবে বলে জানান অভিষেক (Abhishek Banerjee)। তাঁর পরামর্শ, আমজনতাকে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে আরও ভালোভাবে অবগত করতে হবে।
গত নির্বাচনে ডায়মন্ড হারবারের ৪, ৬, ৯ ও ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফল খুব খারাপ ছিল। কেন সেই ওয়ার্ডে তৃণমূল এগিয়ে নেই, তা জানতে সেই ওয়ার্ডগুলির উপর ভালোভাবে নজর দেওয়ার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন এই ওয়ার্ডে তৃণমূল দুর্বল, সেই কারণ খুঁজে বের করার নির্দেশ দেন এদিন তৃণমূল সাংসদ। এরপরই কড়া ভাষায় অভিষেক জানান, লোকসভা ভোটে কোনও ওয়ার্ডে যদি তৃণমূল লিড না পায়, তাহলে সেই ওয়ার্ডের কাউন্সিলর ও প্রেসিডেন্টকে পদ থেকে সরে যেতে হবে। সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভিষেক।
তৃণমূল সাংসদ এও মনে করিয়ে দেন, তৃণমূলের শক্তি একমাত্র জনগণই। সেই কারণে মানুষের কাছে বারবার পৌঁছতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন পরামর্শ দেন, আগামী দু’মাস রাস্তায় থেকে মানুষের জন্য কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, বাড়ি বাড়ি গিয়ে জনগণকে বোঝাতে হবে কেন্দ্র সরকার তাদের ঘরের টাকা আটকে রেখেছে। লোকসভা ভোটে যে বেশ কোমর বেঁধেই লড়াইটা দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা বেশ স্পষ্ট।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!