দই ও মিষ্টি দেবে, কিন্তু চকলেটের ভাগ হবে না! মন জিতল কৃষভির কাণ্ড! ভাইকে প্রথম দেখায় কী প্রতিক্রিয়া ছোট্ট দিদির? নবজাতকের ডাকনাম কী রাখলেন কাঞ্চন-শ্রীময়ী?

২৫ জুলাই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর পরিবারে নতুন সদস্য আসার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। বড় মেয়ে কৃষভির নামের সঙ্গে মিল রেখে নবজাতক ছেলের নাম রাখা হয়েছে কৃষিভ। সন্তান জন্মের পর থেকে একের পর এক বিশেষ মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি শ্রীময়ী হাসপাতালের বেড থেকে একটি মজার ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে প্রথমবার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে কৃষভি। ভাইকে দেখে তার উচ্ছ্বাস এবং সরল কথাবার্তা নেটিজেনদের মন কেড়েছে। ছোট্ট ভাইকে নিয়ে তার আনন্দ যেন ভিডিওর প্রতিটি মুহূর্তেই স্পষ্ট।

ভিডিওতে কৃষভি জানায়, সে ভাইকে দই-মিষ্টি খাওয়াবে, গানও শোনাবে। তবে নিজের প্রিয় চকলেটের ভাগ সে একেবারেই দিতে রাজি নয়। শিশুসুলভ এই স্বীকারোক্তি শুনে হাসিতে ফেটে পড়েছেন অনুরাগীরা। অনেকেই মনে করছেন, ভাইবোনের এই সুন্দর সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।

ভিডিওর শুরুতেই শ্রীময়ী জানান, ছেলের ডাকনাম রাখা হয়েছে ‘গদাই’। বড় মেয়ে কৃষভির ডাকনাম ‘গোপু’, তাই মিল রেখেই নতুন সদস্যের এই আদুরে নাম বেছে নেওয়া হয়েছে। পরিবারের সকলেই নতুন অতিথিকে ঘিরে এখন আনন্দে মেতে রয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতেও সেই খুশির মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।

আরও পড়ুনঃ বিরল সম্মানে ভূষিত প্রয়াত সঙ্গীত শিল্পী! শিলংয়ে আবিষ্কৃত নতুন ফুলের নাম রাখা হল তাঁর নামে, এবার বিজ্ঞানের পাতায় উজ্জ্বল নক্ষত্র জুবিন গর্গ!

এর আগে রবিবার সকালে শ্রীময়ী তাঁর সাধের অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছিলেন। তিনি জানান, দ্বিতীয়বার মা হওয়ার খবর দীর্ঘদিন গোপন রাখা হলেও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিষয়টি জানতেন। পুরো গর্ভাবস্থায় তিনি বড় দিদির মতো পাশে থেকেছেন এবং সবসময় সাহস ও সমর্থন জুগিয়েছেন। সেই সম্পর্কের কথাও কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেছেন শ্রীময়ী।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর