আগামী ২৬শে নভেম্বরই বিয়ে করছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তার বিয়ের খবরে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। কেউ কেউ এই খবরে খুশি হলেও, অনির্বাণের বেশীরভাগ মহিলা ভক্তের মন ভেঙেছে এই খবর শুনে। তাদের প্রিয় অভিনেতা, হার্টথ্রব অনির্বাণের বিয়ে মন থেকে মেনে নিতে পারছেন না অনেকেই। এই তালিকার মধ্যে নাকি রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, এমনই জানালেন খোদ সৃজিতের স্ত্রী মিথিলা।
দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনির্বাণ। টলিউডে তার মহিলা ভক্ত কম নয়। স্বভাবতই তার বিয়ের খবরে মন ভেঙেছে অনেক নারীর। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা। তবে অনির্বাণের বিয়ের খবরে খুশিও হয়েছেন তার অনুরাগীরা। শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে আমন্ত্রিতদের তালিকা। তার মধ্যে অবশ্যই রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু অনির্বাণের বিয়ের খবর শুনে বেজায় মুখ ভার তার। এমনই এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন তার স্ত্রী মিথিলা। ঘরের কথা এবার প্রকাশ্যে এনেই ফেললেন তিনি।
টুইটারে একটি ছবি পোস্ট করে মিথিলা লেখেন, “অনির্বাণদার বিয়ের খবর মেনে নিতে না পারা কয়েকজন”। প্রথম তিনটি ছবিতে মেয়েদের ছবি থাকলেও, চতুর্থ ছবিটি দেখে চমকে উঠতে হয়। চতুর্থ ছবিটি হল সৃজিতের। ছবিতে দেখা যাচ্ছে, তিনি মুখ ভার করে বসে আছেন। ছবিটি নেহাতই মজার ছলেই পোস্ট করেছেন সৃজিতের গৃহিণী। এই পোস্টেই অনির্বাণকে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছেন মিথিলা।
https://twitter.com/rafiath_rashid/status/1329872460984905729
মজার ছলে করা এই পোস্টটি মনে ধরেছে দর্শকদের। অনেকেই বেশ মজার মজার ছবি পোস্ট করেও কমেন্ট করেছেন এই ছবিতে। কেউ কেউ আবার কমেন্ট বক্স ভরিয়েছেন অভিনেতা পরমব্রতর ছবিতে। অনেকেই আবার মজা করে লিখেছেন যে অনির্বাণের সহ-অভিনেতারও নাকি এই খবর শুনে একই অভিব্যক্তি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করার খবর প্রকাশ্যে আনেন অনির্বাণ। দীর্ঘ প্রেমালাপের পর পরিণতি পেতে চলেছে তাদের সম্পর্ক। তবে তাদের বিয়ে একটু অন্যরকম। কোনও রকমের সামাজিক অনুষ্ঠান হবে না তাদের বিয়েতে। আইনি মতেই বিয়ে সারবেন তারা। নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবই উপস্থিত থাকবেন এই বিয়ের আসরে। তবে সামাজিক অনুষ্ঠান না হলেও তাদের বিয়েতে বসবে গান-আড্ডার আসর, এমনটাই জানানো হয়েছে তাদের বিয়ের কার্ডেও।





