অভিনেত্রী সৃজলা গুহর (Srijla Guha) রূপে মুগ্ধ তার অনুরাগীরা। বরাবরই সাহসী পোজে দেখা যায় অভিনেত্রীকে। তার বেলি ডান্সে মুগ্ধ গোটা বাংলা। তার বেলি ডান্সের তুলনা করা হয় নোরা ফাতেহির সঙ্গে। মাত্র একটি ধারাবাহিক করেই তিনি পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শিখরে। প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি। এবার আলোচনায় তার নতুন ছবি।
সম্প্রতি নতুন একটি ফটো পোস্ট করেছেন অভিনেত্রী (Srijla Guha)। পিচ রঙের স্ট্রাইপ শার্ট পরনে সৃজলা (Srijla Guha)। উন্মুক্ত শার্টের বোতাম, পরনে নেই কোন অন্তর্বাস। লাস্যময়ী রূপে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে অবাক তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ার উত্তাপ ছড়িয়েছেন নিজের ফটোশুটের ছবি শেয়ার করে। তার ছবি দেখে ঘুম উড়েছে অনুরাগীদের।
অভিনেত্রীর (Srijla Guha) এই ফটোশুটের পোস্টে মন্তব্যের ছড়াছড়ি। একজন লিখেছেন, ‘হটি! আমার সবসময়ের প্রিয়’। অপর একজন লেখেন, ‘কী সেক্সি লাগছে তোমাকে দেখতে! তোমায় এরকম লুকে দেখতে আমার ভালো লাগে। ফাটাফাটি।’ অন্য এক ব্যক্তির মন্তব্য, ‘আমার প্রিয় মেয়ে! জলদি ফেরো নতুন সিরিয়ালে। অপেক্ষায় রয়েছি।’ এত প্রশংসার ভিড়ে কটাক্ষ কম হয়নি সৃজলার। এমন খোলামেলা ছবিতে একজন জনৈক মন্তব্য করেছেন, ‘এটা একটু বেশিই হয়ে গেল’। অপরজনের মন্তব্য, ‘দিন দিন আরও অধঃপতন হচ্ছে।’
মডেলিং থেকেই অভিনয় আসার সুযোগ পেয়েছেন সৃজলা গুহ (Srijla Guha)। সেখান থেকেই রোহন ভট্টাচার্যের সঙ্গে প্রেম। সুযোগ আসে মন ফাগুন ধারাবাহিকে অভিনয়ের। এই ধারাবাহিকে কাজ করার সময়ই রোহন-সৃজলার বিচ্ছেদ হয়। টলিপাড়ায় কান পাতলে শোনা যায় মন ফাগুনে কাজ করার সময় সৃজলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ওই ধারাবাহিকের নায়ক শন বন্দোপাধ্যায়ের। যার জন্য রোহন ভট্টাচার্যের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। অবশ্য শনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি সৃজলা (Srijla Guha)।
মন ফাগুন ধারাবাহিকে অভিনয়ের পর ওয়েব সিরিজে কাজ করতে দেখা গিয়েছে সৃজলাকে (Srijla Guha)। কলঙ্ক ওয়েব সিরিজে ঋত্বিক চক্রবর্তী ও রাইমা সেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সৃজলা গুহ (Srijla Guha)। শোনা গিয়েছিল হিন্দি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি, ওই সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই হিন্দি ওয়েব সিরিজে দক্ষিণী তারকা রানা ডাগ্গুবতির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সৃজলাকে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নতুন ওয়েব সিরিজের কাজে সই করে ফেলেছেন নায়িকা। যদিও অভিনেত্রী (Srijla Guha) তরফে এ প্রসঙ্গে কিছুই জানানো হয়নি। এমনকি প্রজেক্ট এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়নি।





