Jiban Krishna Saha got bail: জামিন পেলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। গত বছর থেকে নিয়োগ দুর্নীতির দায়ে জেলবন্দি ছিলেন তিনি। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করল (Jiban Krishna Saha got bail)। সিবিআইয়ের আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
গত বছর ১৭ এপ্রিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। প্রথমে জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
গত বছর নিয়োগ দুর্নীতির তদন্ত করতে জীবনকৃষ্ণের বাড়ি অভিযান চালায় সিবিআই। সিবিআই তদন্তের মাঝেই নিজের দুটো মোবাইল পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ ওঠে। সেই থেকেই জেলবন্দি ছিলেন তিনি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জীবনকৃষ্ণের ফোন থেকে নিয়োগ মামলার একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা পড়েছে। চার্জশিট জমা পড়ার পরও কেন জেলবন্দি করে রাখা হবে, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না ও পি এস নরসিমহার বেঞ্চের দ্বারস্থ হন জীবনকৃষ্ণ সাহা।
আবার অন্যদিকে, তৃণমূল বিধায়কের জামিনের মামলা নিয়ে সওয়াল করে সিবিআই। তাদের দাবী ছিল, জীবনকৃষ্ণ প্রভাবশালী ব্যক্তি। তাই তাঁকে জামিন দিলে এসএসসি মামলায় প্রভাব পড়তে পারে। কিন্তু আজ, মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত (Jiban Krishna Saha got bail)।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!