বিশ্বাস নেই ছেলেকে! আরিয়ানের দেখভালের দায়িত্ব নিজের দেহরক্ষী রবি সিংহের উপর ছাড়ছেন শাহরুখ

ন্যাড়া একবারই বেলতলায় যায়! প্রবাদটির বেশ মিল রয়েছে বলিউডের সুপারস্টার কিং খানের বর্তমান সময়ের সঙ্গে। একবার ঠকে শিখে গিয়েছেন তিনি। মূলত বিগত কয়েক দিন ধরে সংবাদপত্রের শিরোনামে এসেছে বলিউডের কিং খানের পরিবারের নাম। বিশেষত বড় ছেলে আরিয়ান খানের নাম। যদিও বা কোনও ভাল কাজে নয়।
মা’দ’ক কান্ডে নাম জড়িয়েছে আরিয়ানের। তবে এখন রয়েছেন জামিনে। দুঃসময় ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করছে খান পরিবার। কিন্তু পুরনো ছন্দে ফিরলেও মনে হচ্ছে ছেলের উপর আর বিশ্বাস রাখতে পারছেন না বাবা শাহরুখ খান! তাই কাজে ফেরার আগে ছেলের দায়িত্ব নিজের দেহরক্ষীকে দেবেন বলে ঠিক করেছেন তিনি! খবর এমনটাই।
ছেলের জেলে যাওয়ার খবর শুনে সব কাজ ছেড়ে দেশে ফিরেছিলেন শাহরুখ খান। কিন্তু এইভাবে আর কতদিন বসে থাকা! কাজেও তো ফিরবেন তিনি। শোনা গিয়েছে, আরিয়ানের জন্মদিন কাটিয়ে স্পেন যাবেন শাহরুখ। কিন্তু যতদিন তিনি থাকবেন না, ছেলের দায়ভার দিয়ে যাবেন নিজের দেহরক্ষীর ওপরই। যতদিন তিনি এখানে রয়েছেন কড়া নজরে রাখছেন ছেলেকে। জামিন মেলার পরও প্রতি শুক্রবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজিরা দিচ্ছেন আরিয়ান।
কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে ছেলেকে দেখবে কে? আর একা আরিয়ান খানকে রাখতে নারাজ বাবা শাহরুখ খান। এখন অচেনা মানুষের সঙ্গে সেভাবে সচ্ছল নয় সে। তাই সব দিক বিচার বিবেচনা করেই নিজের দেহরক্ষী রবি সিংহকে আরিয়ানের দেখভালের দায়িত্ব দিচ্ছেন বাদশা। নিজের জন্য নিয়োগ করছেন অন্য দেহরক্ষী। একপ্রকার বাদশার ছায়াসঙ্গী বলা চলে রবি সিংহকে।
শাহরুখ খানের প্রতিটি পদক্ষেপকে অনুসরণ করে বেরিয়েছে রবি সিংহ। তাঁর দিকে যথেষ্ট কড়া নজরে দায়িত্ব পালন করেছেন তিনি। ছবির সেট কিংবা কোনও ইভেন্ট, কোনদিনই একা ছাড়েননি  শাহরুখকে। তাঁর নিরাপত্তা কাটিয়ে শাহরুখ খানের কাছে পৌঁছানো অসম্ভব। এইরকম একজন দেহরক্ষীর পারিশ্রমিকও কম নয়। যা শুনলে চোখ ছানাবড়া হওয়ার জোগাড় হবে। বছরে ২.৫ কোটি টাকা পারিশ্রমিক শাহরুখ খানের দেহরক্ষীর। কিন্তু এবার ছেলের জন্য নিজের এই ছায়াসঙ্গীকে রেখে যাবেন। সিদ্ধান্ত কিং খানের‌ নিজের।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles