টলিউডের বেশ জনপ্রিয় জুটি তাঁরা। কিন্তু কথা বা চর্চা হয় তাঁদের ছেলেকে ঘিরে বেশি। প্রায়ই নানা সময়ে নানা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এত ছোট বয়সে তাঁর ওই কাজগুলো বেশ মিষ্টি লাগে নেটিজেনদের। কথা হচ্ছে টলিউডের জনপ্রিয় পরিচালক-অভিনেত্রী জুটি রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের।
নানা সময়ে তার নানা দুষ্টু-মিষ্টি ভিডিও চোখে পড়ে নেটিজেনদের। এবার তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে উলু দিতে দেখা গেছে এই ছোটো খুদে তারকাকে।
সম্প্রতি এক অদেখা ভিডিও সামনে এসেছে সকলের। যেখানে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান বাড়ির সকলের সঙ্গে উলু দিয়েছে। অনুষ্ঠানটি ছিল ভাইফোঁটার। সেখানে মা শুভশ্রী গাঙ্গুলী সকলকে উলু দিতে বললে, সকলের সঙ্গে ইউভানওনো উলু দেওয়া শুরু করে দেয়। এই মুহূর্ত নেট পাড়ায় ভাইরাল হয়েছে তুমুল।
রাজ-শুভশ্রী পুত্রের এরকম ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কখনও নিজের ছোট্ট ছোট্ট পায়ে সারা এয়ারপোর্ট ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। কখনও আবার মায়ের পথ অনুসরণ করতে দেখা যায় এই স্টারকিডকে। তবে মায়ের মতো, তার জন্য নেটিজেনদের তরফ থেকে আসেনা কুমন্তব্য। বরং তার কান্ড-কারখানা দেখে মজা পায় নেটপাড়া।





