স্টার জলসার মহালয়ায় দুর্গা হচ্ছেন শুভশ্রী, বিতর্কের মাঝেই শিবের ভূমিকায় রণজয়! কিন্তু অসুর হচ্ছেন কোন জনপ্রিয় অভিনেতা? কার সঙ্গে যুদ্ধ জমবে ‘লেডি সুপারস্টার’-এর?

স্টার জলসার মহালয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবারের বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে দেবীর সঙ্গে রণক্ষেত্রে কে অসুরের চরিত্রে থাকবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে। জানা যাচ্ছে, শুভশ্রীর বিপরীতে অসুরের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সায়ন কর্মকারকে।

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’-এ অভিনয় করছেন সায়ন। সেখানে তাঁকে খলচরিত্র বিজিতের ভূমিকায় দেখা যাচ্ছে। ধারাবাহিকে পরশুরামের সঙ্গে তাঁর সংঘাত ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। এবার ছোটপর্দার সেই পরিচিত খলনায়ককেই সম্পূর্ণ অন্য রূপে দেখা যাবে মহালয়ার অনুষ্ঠানে। দেবী দুর্গার সঙ্গে অসুরের যুদ্ধে সায়নের অভিনয় এই বিশেষ পর্বের অন্যতম আকর্ষণ হতে চলেছে।

এদিকে স্টার জলসার এবারের মহালয়ায় শিবের চরিত্রেও থাকছে পরিচিত মুখ। জানা যাচ্ছে, এই ভূমিকায় দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে। বর্তমানে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগেও বিভিন্ন চ্যানেলের মহালয়া অনুষ্ঠানে শিবের ভূমিকায় দেখা গিয়েছে রণজয়কে। এবারও সেই চরিত্রে তাঁকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মহালয়ার অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা।

গত কয়েক বছর ধরে স্টার জলসার মহালয়া অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় দর্শকদের সামনে এসেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে এবারের অনুষ্ঠানে সেই দায়িত্বে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুধু দুর্গা নয়, দেবীর অন্যান্য রূপ ও চরিত্রেও স্টার জলসার একাধিক পরিচিত অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মহালয়ার শুটিং শুরু হয়ে গিয়েছে। ফলে পুজোর আগে এই বিশেষ অনুষ্ঠান নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে।

আরও পড়ুনঃ একাধিক বিয়ে ভাঙার পর ফের প্রেমে পড়েছেন জনপ্রিয় টলি নায়িকা! কম বয়সী টেলি অভিনেতার সঙ্গে জমেছে সম্পর্ক, জন্মদিনে পাওয়া বিশেষ শুভেচ্ছাবার্তাই সেই জল্পনাকে দিয়েছে উস্কে?

অন্যদিকে, রণজয়কে এখন ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে ছুটি চরিত্রের সঙ্গে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে ছুটির ভূমিকায় অভিনয় করছেন অভীকা মালাকার। এই মেগার হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছেন রণজয় ও অভীকা। নতুন জুটি হলেও তাঁদের পর্দার সম্পর্ক দর্শকদের বেশ পছন্দ হয়েছে। নায়ক ও নায়িকার মিষ্টি খুনসুটি এবং রসায়ন ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। এবার মহালয়ায় রণজয়ের শিবের চরিত্র কতটা নজর কাড়ে, সেটাই দেখার।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর