নির্জন পাহাড়ি এলাকায় একে অপরের বাহুডোরে রোমান্সে মত্ত দেব-শুভশ্রী! স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে ‘দেশু ৭’-এর মুক্তির তারিখ! পোস্টারে আগুন কেমিস্ট্রি দেখেই উৎসাহ বাড়লো দ্বিগুণ!

স্বাধীনতা দিবসের সময় দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির জন্য সেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্বাধীনতা দিবসে অনুরাগীদের জন্য চমক দিতে ভোলেননি দেব। এদিন নিজের নতুন ছবি ‘দেশু ৭’-এর পোস্টার প্রকাশ করার পাশাপাশি ছবির মুক্তির তারিখও জানিয়ে দিলেন অভিনেতা।

প্রকাশিত পোস্টারে পাহাড়ি এলাকার মধ্যে একটি বাইকের উপর দেখা যাচ্ছে দেবকে। তাঁর কোলে বসে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুজনেই একে অপরকে জড়িয়ে রয়েছেন। পোস্টারের সঙ্গে দেওয়া হয়েছে ভালোবাসা ও অ্যাকশনে ভরা বার্তা। সেখান থেকেই স্পষ্ট, ‘দেশু ৭’ ছবিতে প্রেমের গল্পের পাশাপাশি থাকবে অ্যাকশনের ঝলকও। ছবিটি পুজোর সময় বড়পর্দায় আসছে। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব ও শুভশ্রীর এই ছবি।

ইতিমধ্যেই ছবির শুটিংয়ের বেশ কিছু দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। কখনও জ্বলন্ত শহরের মধ্যে উল্টে থাকা গাড়ির উপর দেব ও শুভশ্রীকে দেখা গিয়েছে, আবার কখনও নদীর ধারে শুটিং করতে দেখা গিয়েছে তাঁদের। ছবির কয়েকটি দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই ‘দেশু ৭’ নিয়ে আগ্রহ বেড়েছে। দেব ও শুভশ্রীর জুটিকে এবার ঠিক কী ধরনের গল্পে দেখা যাবে, তা অবশ্য এখনও পুরোপুরি জানা যায়নি।

ছবিতে শুভশ্রীকে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। তাঁর চরিত্রের নাম ডক্টর শুভস্মিতা চৌধুরী। তিনি চিকিৎসক, নাকি তাঁর চরিত্রের সঙ্গে অন্য কোনওভাবে ‘ডক্টর’ শব্দটি যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, তাঁর চরিত্রের সঙ্গে রাজনীতিরও কোনও যোগ থাকতে পারে। অন্যদিকে দেবকেও নাকি চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। দুজনের চরিত্র এবং তাঁদের সম্পর্কের আসল গল্প এখনও গোপন রাখা হয়েছে।

আরও পড়ুনঃ স্টার জলসার মহালয়ায় দুর্গা হচ্ছেন শুভশ্রী, বিতর্কের মাঝেই শিবের ভূমিকায় রণজয়! কিন্তু অসুর হচ্ছেন কোন জনপ্রিয় অভিনেতা? কার সঙ্গে যুদ্ধ জমবে ‘লেডি সুপারস্টার’-এর?

‘দেশু ৭’ ছবির গল্প দেবের নিজের। শুধু গল্প নয়, ছবিটি পরিচালনাও করছেন তিনি। পাশাপাশি প্রযোজক এবং মুখ্য অভিনেতার দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। এই ছবিতে দেব ও শুভশ্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। দেব ও শুভশ্রীর জুটি এবার সপ্তমবারের জন্য পর্দায় ফিরছে। তাই তাঁদের নতুন ছবিতে কী চমক থাকে, তা দেখার জন্য ইতিমধ্যেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর