‘কালা’,’কালি’ বলে শ্যামবর্ণদের ডাকা বন্ধ করুন, গর্জে উঠলেন শাহরুখকন্যা সুহানা খান

গায়ের রং নিয়ে কটাক্ষ করাটা এইবার বন্ধ হোক, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হয়েছেন সুহানা যেখানে তিনি লিখেছেন যে, মাত্র ১২ বছর বয়সে গায়ের রং নিয়ে তাকে বারংবার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এবং তাকে কুৎসিত বলে আক্রমণ করা হয়।

সুহাগা লিখেছেন যে জন্ম থেকেই ভারতীয়দের গায়ের রঙের সঙ্গে মেলানিন বন্ধুত্ব তৈরী করে নেয়। কিন্তু এর জন্য যদি কাউকে কটাক্ষের মুখে পড়তে হয় তাও আবার নিজের কাছের মানুষদের থেকে তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। তার মত আরো অনেকেই রয়েছেন যাদের রং শ্যাম বর্ণ কিন্তু তা নিয়ে কটাক্ষ করার কোন দরকার নেই বলে স্পষ্ট মত শাহরুখ কন্যার।

কারো গায়ের রং শ্যাম বর্ণ হলে তাকে কালা-কালি বলে ডাকা টা এবার বন্ধ করা উচিত বলে জোরদার বার্তা দিয়েছেন সুহানা। স্বাভাবিকভাবেই তার এই পোস্টে সমর্থনের বন্যা বইছে, শাহরুখ কন্যার সুচিন্তিত বক্তব্যে বেশ খুশি শাহরুখের অনুরাগীরা।

https://www.instagram.com/p/CFugYlIHC-7/?utm_source=ig_web_copy_link

ইংল্যান্ডের অরডিংলি কলেজ থেকে গ্রাজুয়েশন করার পর নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সুহানা। সম্প্রতি গ্রে পার্ট অফ ব্লু নামে একটি শর্টফিল্মেও তিনি অভিনয় করেছেন।এছাড়াও একটি ম্যাগাজিনের ফটোশুটেও তাকে দেখা গিয়েছে। তবে বলিউডে তিনি কবে পা রাখবেন সে বিষয়ে এখনও কিছু জানা না গেলেও এই কথা জানা গিয়েছে যে বলিউডের বেতাজ বাদশা জানিয়ে দিয়েছেন আগে মেয়ে পড়াশোনা শেষ করবে তার পরেই সে নিজের ইচ্ছা অনুযায়ী অভিনয় জগতে পা রাখবে।

RELATED Articles

Leave a Comment