অভিনেত্রী মিতা চ্যাটার্জি (Mita Chatterjee) এই নামটা যে শুধু ৯০ দশকের দর্শকদের কাছে জনপ্রিয় তা নয় বর্তমান যুগেও সমান জনপ্রিয় তিনি। এই অভিনেত্রী অসংখ্য কালজয়ী অভিনয় দর্শকেরা মনে রেখেছে। বয়স ৯০ পেরিয়ে গেছে তবুও তার রুপের জাদুতে মুগ্ধ দর্শকরা।
জন্মভূমি ধারাবাহিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে মিতা চ্যাটার্জীর (Mita Chatterjee) নাম। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পিসিমার চরিত্রে দর্শক তাকে দেখেছে। এই পিসিমার ভয়েই সকলে কাঁপত। উত্তম থেকে সুচিত্রা সকলের সঙ্গেই কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। প্রায় আট দশক ধরে কাজ করে চলা অভিনেত্রী মিতা চ্যাটার্জির জীবনের ৯০ টা বছর পেরিয়ে গিয়েছে। তবে গ্ল্যামারে একটুও খামতি হয়নি।
খুব অল্প বয়সেই অভিনয় জগতে আসেন অভিনেত্রী মিতা চ্যাটার্জী (Mita Chatterjee)। অল ইন্ডিয়া অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন ও কনফারেন্সে নাচের প্রতিভা দেখিয়ে যখন মিতা চ্যাটার্জীর নামডাক হয়েছে, তখনই তার বাবার এক বন্ধুর কাছ থেকে অভিনয়ের সুযোগ আসে। অনেকের অজানা মিতা চ্যাটার্জীর (Mita Chatterjee) নাম নমিতা। অভিনয় জগতে যখন অনুপ কুমারের বিপরীতে তিনি নায়িকা হন তখন সেই সিনেমায় আরও নায়িকা ছিলেন যার নাম নমিতা। নাম এক হওয়ার জন্য সমস্যায় পড়তে হচ্ছিল।
অনুপ কুমার বলেছিলেন নমিতার নাক কেটে দিতে। তারপর থেকেই নাক কাটা গেল তার অর্থাৎ নাম থেকে ন’টাই উড়ে গেল। সেদিন থেকে নমিতা হয়ে গেল মিতা (Mita Chatterjee)। সেই অর্থে কখনও প্রধান চরিত্রে অভিনয় না করলেও তিনি সুচিত্রা বা সুপ্রিয়া দেবীর থেকে কোন অংশে কম ছিলেন না। রিনা ব্রাউনের যে চরিত্র সুচিত্রা করে দর্শকদের নজর কাড়ে। তা আরো চার বছর আগে থিয়েটারের গ্রুপে রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় করেছিলেন মিতা চ্যাটার্জী।
বিয়ের আগে অবধি চুটিয়ে অভিনয় করেছেন। বিয়ের পর স্বেচ্ছায় অভিনয় জগত ছাড়েন তিনি (Mita Chatterjee)। অধ্যাপক স্বামীর সঙ্গে দার্জিলিংয়ে সুখের সংসার গড়ে তুলেছিলেন তিনি। বেশ কয়েক বছর পর স্বামীকে নিয়ে কলকাতায় ফিরলে সে সময় স্বামীর মৃত্যু হয়। আমি মৃত্যুর পর তার কাছে ফের একবার অভিনয়ের সুযোগ আসে। শ্বশুরবাড়ির লোকজনেদের কথাতে তিনি ফের অভিনয়ের শুরু করেন। ধারাবাহিকে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি (Mita Chatterjee)।





