৬ মাস বয়স হয়ে গিয়েছে ইউভানের। দেখতে দেখতে বড় গেল ছোট্ট ইউভান। গত বছর সেপ্টেম্বর মাসে শুভশ্রী কোল আলো করে আসে তাঁর পুত্র সন্তান। জন্মের পর থেকেই সেলিব্রিটি সে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই তার ছবি শেয়ার করে রাজ ও শুভশ্রী।
দেখতে দেখতে ৬মাস বয়স হয়ে গিয়েছে ইউভানের। কিছুদিন আগেই পালন হয়েছে তার অর্ধজন্মদিন। এই অর্ধজন্মদিনের দিন অর্ধেক কেক কেটে ছেলের জন্মদিন পালন করেছিলেন শুভশ্রী। ইতিমধ্যেই সে মায়ের সঙ্গে সেরে ফেলেছে নিজের জীবনের প্রথম পার্টিও। জীবনের আরও এক ধাপ এগিয়েছে ইউভান। একা নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে সে।
View this post on Instagram
আরও পড়ুন- ’১৩ বছর বয়সে আমার শরীর ছুঁতে চেয়েছিল দাদা’ বাড়িতেই যৌন হেনস্থার শিকার বাঙালি অভিনেত্রী মুনমুন দত্ত
এই অবধি তো না হয় ঠিক ছিল। কিন্তু ইউভান এরপর যেটা করল, তাতে হতবাক হয়েছেন অনেকেই। সম্প্রতি, রাজ চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, ছোট্ট ইউভান কারোর বা কোনও কিছুর সাহায্য ছাড়াই নিজে একা দাঁড়িয়েছে। শুধু তাই-ই নয়, হাঁটতে চেষ্টা করছে সে।
মাত্র ৬ মাস বয়স এখন ইউভানের। এই বয়সে বাচ্চারা সাধারণত হামাগুড়ি দেয়। কিন্তু আমাদের রকস্টার ইউভান এই বয়সেই একা একা কারোর সাহায্য ছাড়া দাঁড়াতে শিখে গিয়েছে। ছোট্ট ছোট্ট পায়ে এগোনোর চেষ্টাও করে চলেছে সে।
View this post on Instagram
আরও পড়ুন- অবশেষে ১৩ মাস পর মেয়েকে নিয়ে কলকাতা ফিরলেন অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার
রাজ চক্রবর্তী এখন শুধুমাত্র একজন পরিচালক বা ফ্যামিলি ম্যান নন, একজন জনপ্রতিনিধিও বটে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। প্রচারের জন্য ব্যস্ত থাকার কারণে বাড়িতে বিশেষ সময় দিতে পারছেন না। আর ইউভানের সঙ্গে সময় কাটানোও হচ্ছে না বিশেষ। তাই ইউভানের প্রথম দাঁড়ানোর মুহূর্ত চাক্ষুষ দেখার সুযোগ পাননি তিনি। তবে কুছ পরোয়া নেহি, ছেলের প্রথম একা দাঁড়ানোর ভিডিও করে রাজকে পাঠিয়ে দিয়েছেন শুভশ্রী।





