চতুর্থ দফার ভোটের আগে ফের উত্তপ্ত নানুর! উদ্ধার হল তাজা বোমা

বাংলায় বিধানসভা নির্বাচনের আবহে হিংসা বন্ধের নাম নেই। প্রথম তিন দফার পর চতুর্থ দফার ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর।

বিজেপি–তৃণমূল সংঘর্ষে রাতভোর চলে বেপরোয়া বোমাবাজি। দু’‌পক্ষের মধ্যে সংঘর্ষে রাতভর নানুরের সিঙ্গি গ্রামে চলে এই ঘটনা। সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের সামনেই চলে বোমাবাজি। সকালে পঞ্চায়েতের সামনেই তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন-শুভেন্দু পিতা শিশিরকে রাজ্যপাল করার ভাবনা কেন্দ্রের!

এই ঘটনায় গ্রামবাসীদের বক্তব্য, রাতভর এলাকায় ব্যাপক বোমাবাজি চলে। বোমার শব্দে ঘুম উড়ে যায়। সারারাত আতঙ্কে কাটাতে হয়। বিধানসভা নির্বাচনের আবহে বারবার উত্তপ্ত হয়ে উঠছে নানুর। রোজ অশান্তির খবর মিলছে সেখান থেকে। তৃণমূল কংগ্রেস-বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত হয়ে ওঠে গ্রামের মাটি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বোলপুর থানার পুলিশ l

আঞ্চলিক সূত্রে জানা গেছে, তৃণমূলের বুথ কর্মী শেখ ফকিরের ছেলে শেখ বাপন মঙ্গলবার সন্ধ্যায় ডোম পাড়ায় ব্যবসার কাজে যাচ্ছিলেন। অভিযোগ, তখনই তাঁকে বেশ কয়েকজন মিলে ঘিরে ধরেন। শেখ বাপনকে ঘিরে ধরে তাঁকে ‘‌জয় শ্রী রাম’‌ বলতে চাপ দেওয়া হয়। শেখ বাপন জয় শ্রী রাম বলতে অস্বীকার করায়, তাঁর ওপর ছুরি নিয়ে হামলা করা হয়। ছুরি দিয়ে মাথায় কেটে দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন-মানবিক মোদী! প্রধানমন্ত্রীর সভায় আচমকা অসুস্থ মহিলা, বক্তব্য থামিয়ে দিলেন চিকিৎসার নির্দেশ

আর এই ঘটনার পর থেকেই বোমা পড়তে থাকে সিঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখান থেকে উদ্ধার হয় তাজা বোমা। গ্রামবাসীরা সকালে দেখতে পান, বিদ্যালয়ের সামনেই কয়েকটি তাজা বোমা পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। ওই বিদ্যালয়ের পাশেই পঞ্চায়েত দফতর। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

RELATED Articles