‘তোর একটা হাসির জন্য সব স্ট্রেচ মার্ক, ওজন বৃদ্ধি সার্থক’, ইউভানের ৭ মাসের জন্মদিনে আবেগঘন পোস্ট শুভশ্রীর

দেখতে দেখতে ৭ মাস বয়স হয় গেল ইউভানের। রাজ ও শুভশ্রীর ছেলে জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন। তার মা-বাবার দৌলতে মাঝে মধ্যেই তার উপস্থিতি লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ায়। নানারকম ছবি, ভিডিও প্রতিনিয়তই পোস্ট করতে থাকেন রাজ ও শুভশ্রী। সকলের মাঝেই ধীরে ধীরে বেড়ে উঠছে ছোট্ট ইউভান।

ছেলের ৭ মাসের জন্মদিনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করে তিনি। পোস্ট তিনি লেখেন, “তোর একটা হাসির জন্য সব স্ট্রেচ মার্ক, ওজন বৃদ্ধি, রাতজাগা সার্থক”। সঙ্গে নিজের মাতৃত্বকে নিজের জীবনের সেরা পর্ব বলে উল্লেখ করেন তিনি। শুভশ্রী এও জানান যে রাজ চক্রবর্তীকে ভীষণ মিস করছেন তিনি।

আরও পড়ুন- মমতার পর এবার ‘স্বনামধন্য’ পরিচালক, কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও নিয়ে প্রকাশ্যে উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় 

ইউভানের জন্মের সময় শুভশ্রীর ওজন ছিল ৯২ কেজি। নিজের একথা জানিয়েছিলেন শুভশ্রী। তাঁর এই ওজন বেড়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখেও পড়তে হয় তাঁকে। তবে আজকের এই পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি সেসবে কোনও তোয়াক্কাই করেন না। নিজের সন্তানের ভালো থাকাই তাঁর কাছে একমাত্র প্রাধান্য পায়। তবে এখন বেবি ফ্যাট ঝড়াতে জিমে কসরত করছেন অভিনেত্রী।

নির্বাচনী প্রচারে ব্যস্ত রাজও ছেলেকে সবসময়ই মিস করছেন। ইনস্টাগ্রামের দেওয়ালে হামেশাই নিজের সেই অনুভূতির কথা তুলে ধরছেন রাজ। এদিনও ইউভানের অন্নপ্রাশনের একটি অদেখা ভিডিও প্রকাশ্যে আনলেন তৃণমূলের ব্যারাকপুরের প্রার্থী। ভিডিওতে বাবার কাঁধে চেপে নাচতে দেখা গেল ইউভানকে। কোনও ক্যাপশন দেননি তিনি, ভিডিও সঙ্গে শুধু তিনটি হার্ট ইমোজি যোগ করেছেন রাজ।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

রাজের এই ভিডিওটি সকলের বেশ মনে ধরেছে। বেশ পছন্দ করেছেন সকলে।

RELATED Articles