মমতার পর এবার ‘স্বনামধন্য’ পরিচালক, কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও নিয়ে প্রকাশ্যে উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায়

‘এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর’। মুখ্যমন্ত্রী তো ছিলেনই, এবার সেই দলে যোগ দিলেন ‘স্বনামধন্য’ পরিচালক। নাম অনিকেত চট্টোপাধ্যায়। এর আগে নানান সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করুন। এই ধরণের কথা বলে রীতিমতো উস্কানো হয়েছে জনগণকে। যার ফল শীতলকুচির ঘটনা। এবার সেই একই পন্থা অবলম্বন করলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।

অনিকেত চট্টোপাধ্যায় আগে ছিলেন বামপন্থী। তবে সরকার বদলানোর সঙ্গে সঙ্গে তাঁর বামপন্থা মনোভাবও বদলেছে। তিনি যে সম্পূর্ণভাবেই তৃণমূলের সমর্থক, তা তাঁর সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট থেকেই স্পষ্ট। নানান পোস্টে বিজেপির নানান নেতৃত্বকে বেশ কড়াভাবে আক্রমণ করতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন- ‘দিদির কী মিহিদানা পছন্দ নয়, এত তিক্ত কেন দিদি?’ ফের মমতাকে কটাক্ষ মোদীর

শুধু বিজেপি কেন, অনেকক্ষেত্রেই বামপন্থীদেরও বেশ কটু কথা শোনাতে বাদ যান না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই কথা বলেন তিনি। এবারেও তার অন্যথা হল না। মমতার কথার রেশ টেনেই কথা বললেন তিনি।

কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী যদি মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দেয়, যদি ভোট দিতে না দেয়, তাহলে গণতন্ত্রপ্রিয় মানুষ সেই বাহিনীকে ঘেরাও করুক।

Posted by Aniket Chattopadhyay on Sunday, 11 April 2021 

ফেসবুকে নিজের পোস্টে তিনি লেখেন, “কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী যদি মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দেয়, যদি ভোট দিতে না দেয়, তাহলে গণতন্ত্রপ্রিয় মানুষ সেই বাহিনীকে ঘেরাও করুক”। তাঁর এই পোস্ট ঘিরে বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেরই মতে, অনিকেতবাবু প্রকাশ্যে জনগণকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কাচ্ছেন। এই পোস্টে আবার অনেকেই কমেন্ট করেছেন তিনি মানুষকে প্ররোচিত করছেন। অনেকেরই মত, শাসকদলের কাছে প্রিয় হতে তিনি অন্যান্য অপরাধ না বিচার করেই এমন মন্তব্য করছেন।

RELATED Articles