ছেলের জন্মের পর প্রথমবার বন্ধুদের সঙ্গে হ্যাংআউটে বেরোলেন শুভশ্রী, কীরকম সাজলেন নতুন মাম্মি?

ছেলে হওয়ার পর তাকে নিয়েই কেটে গিয়েছে দুই মাস। দেখতে দেখতে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী ছেলের বয়স দুমাস হতে চলল। এই দুই মাসে নতুন বাবা মা হওয়ার দায়িত্ব বেশ সফলভাবেই পালন করছেন বাংলার এই অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি। তবে এবার ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু করেছেন নতুন বাবা-মা।

রবিবার বন্ধুদের সঙ্গে প্রথমবার হ্যাংআউট করলেন শুভশ্রী। ছেলে হওয়ার পরে প্রথমবার বেরোলেন নতুন মাম্মি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হয়ে গেল ভাইরাল। এখনো পর্যন্ত ইউভানের জন্মের পর বাবা মাকে আলাদা করে ইউভানকে ছাড়া দেখা যায়নি। এখন ইউভানের বিভিন্ন ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন রাজশ্রী অনুরাগীরা।

হুল্লোড়প্রিয় শুভশ্রীকে অনেকদিন পরে স্বমূর্তিতে দেখা গেল। বিভিন্ন মুডে ইনস্ট্রাগ্রাম স্টোরি পোস্ট করলেন নায়িকা। তবে ছেলেকে ছাড়া যে তার মন বসছে না, একথা তার পোস্ট দেখলেই স্পষ্ট বোঝা যাবে।

বাড়ি ফেরার পরেই শুভশ্রী ছেলের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশন দিয়েছেন ব্যাক টু মাই ওয়ার্ল্ড। অর্থাৎ ছেলেই যে এখন তার দুনিয়া সে কথা বুঝিয়ে দিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

RELATED Articles