বয়স মাত্র দু’মাস। এরই মধ্যে কথা বলতে শিখে গেছে ইউভান। দিদির সঙ্গে চলছে কিছু গভীর বিষয় নিয়ে আলোচনা। মাও ছেলের দিকে নজর রেখে চলেছেন। দিদির কথাতে সাড়া দিতেই চমকে উঠলেন শুভশ্রী। এইটুকু বয়সেও দিব্যি দিদির সঙ্গে আলাপ জমিয়ে ফেলেছে সে, বেশ খোশ মেজাজে আলাপচারিতা চলছে দুজনের।
তাদের এই কথোপকথন ক্যামেরাবন্দী করে রাখলেন মা শুভশ্রী। নিজেই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তিনি। ছোট্ট ইউভানের এই মিষ্টি ভিডিওতে মজেছে নেট জনতা। এই ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। বেশ সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে রাজ ও শুভশ্রীর কোল আলো করে আসে ইউভান। জন্মের পর থেকেই সে রীতিমতো সেলিব্রিটি। জন্মের পর হাসপাতালে বাবার সঙ্গে গল্প করা হোক বা বাড়িতে ফিরে বাবার কোলে চেপে ঘরের মধ্যে বসেই কলকাতা চেনা হোক, এইসব ভিডিওই বেশ ভাইরাল হয়ে গিয়েছিল মুহূর্তে।
কিছুদিন আগেই গিয়েছে দুর্গাপুজো। এটা ছিল ইউভানের প্রথম পুজো। পুজোতে ইউভান পুরো আলাদা মেজাজেই ছিল। অষ্টমীর দিন সকালেই স্নান করে, পরিপাটি করে চুল আঁচড়ে, সাদা ধুতি-পাঞ্জাবী পরে একেবারে রেডি সে। তাকে নিয়ে সুন্দর সুন্দর ছবি ও ভিডিও প্রতি মুহূর্তেই শেয়ার করতে থাকেন রাজ ও শুভশ্রী। টলি তারকার সন্তান হিসেবে ইউভান বেশ ভালো জনপ্রিয়তা লাভ করে ফেলেছে এই বয়স থেকেই। এখনই তার নামে ফ্যান পেজও খোলা হয়েছে কয়েকটি।





