“আমি নিজে নিজে করি না”, নিজের যৌন জীবন নিয়ে এ কী বললেন কঙ্গনা?

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্ক যেন শেষ হয়েও হতে চায় না। প্রায় প্রতিদিনই নতুন কোনও বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। দু’দিন আগেই তার ভাইয়ের বিয়ে গেল, কিন্তু তার মধ্যেও তার বিতর্কে থাকা চাই। হামেশাই কোনও বেফাঁস কথার জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। এবারেও তার অন্যথা হল না। একটি পোস্টে কমেন্ট করতে গিয়ে নিজের যৌন জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন কঙ্গনা যার জেরে ফের একবার জনতার রোষের মুখে তিনি।

সম্প্রতি, প্রিয়াঙ্কা পল নামের একজন শিল্পী টুইটারে মানসিক স্বাস্থ্য নিয়ে একটি পোস্ট করেন। আত্মহত্যার প্রবণতা ও অন্যান্য মানসিক অবসাদ নিয়ে লেখা একটি পোস্ট রি-টুইট করে প্রিয়াঙ্কা লেখেন, “কোনও কোনও সময় আমি উল্লিখিত এই সব জিনিসই করেছি, একেই বোধ হয় মাল্টি টাস্কিং বলে”।

https://twitter.com/KanganaTeam/status/1328958151073394691

এই পোস্ট কঙ্গনার চোখে পড়তেই তিনি তীব্র বাক্যবাণে প্রিয়াঙ্কাকে বিঁধে লেখেন, “নিজের অবস্থা দেখ, কিছু করছ না কেন? নিজেই স্বীকার করছ যে আত্মহত্যাপ্রবণ, নিজেই বলছো তুমি বিষাক্ত, উদ্ভট দেখতেও। এমন কী আছে যেটা তোমার মধ্যে নেই ? এক কাজ কর আমাকে জ্ঞান না দিয়ে তুমি বরং আমার একটু জ্ঞান শোনো, এখুনি নিজের হেয়ারস্টাইল পাল্টে ফেল এবং ধ্যান কর”।

https://twitter.com/Sushmitasharm/status/1328981340969000961

অভিনেত্রীর এই মন্তব্যের কড়া জবাব দেন প্রিয়াঙ্কা ও যৌনতার বিষয়ে একটি কুরুচিকর মন্তব্যও করেন তিনি। তার সেই মন্তব্যেই কঙ্গনা পাল্টা জবাব দিয়ে বলেন, “না না, আমি হট এবং সেক্সি, আমি নিজে নিজে এই কাজ করি না”। বিষয়টি খানিকটা হালকা করার জন্য এরপর কঙ্গনা বলেন, “আমি কিন্তু উদ্ভট মানুষ ভালোবাসি। আমি তোমার মতো মেয়েদের অবশ্যই ওয়াইল্ড হাউজ পার্টিতে আমন্ত্রণ জানাবো, ঝগড়া বন্ধ কর এবং ভদ্র ব্যবহার কর, তোমাকে অনেক ভালোবাসা”।
কিন্তু এতে মন গলেনি প্রিয়াঙ্কার। এদিকে আত্মহত্যার ভাবনাচিন্তা ও মানসিক অবসাদ নিয়ে কঙ্গনার বক্তব্যকে টুইটারে কটাক্ষ করে ক্ষোভ উগড়ে দিয়ছেন নেটিজেনদের একটা বড় অংশ। অনেকে আবার এও বলেন যে, কঙ্গনা একজন সেলিব্রিটি হয়ে কি করে সোশ্যাল মিডিয়ায় নিজের যৌন জীবন সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন।

https://twitter.com/95zmono/status/1328976192817438724

প্রিয়াঙ্কা পল ফাইন আর্টের দুনিয়ায় একটি পরিচিত নাম। এই তরুণ আর্টিস্ট নিজের শিল্পকর্মের দ্বারা অনেক প্রথাগত চিন্তাভাবনার প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা করেছেন। ‘গডেস’ সিরিজের জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন প্রিয়াঙ্কা, যেখানে গোটা বিশ্বের নানান দেবীকে আজকের নারীর হিসাবে তুলে ধরেছিলেন তিনি।

RELATED Articles