ছেলে একেবারে ছোটো, সনে দু’মাস বয়স। এই সময় একরত্তি ছেলেকে ছেড়ে বাইরে শুটিং করতে যাওয়া অসম্ভব। আর ছোট্ট ইউভানকে এখন একেবারেই কোলছাড়া করতে চান না শুভশ্রী। কিন্তু কাজ তো আর থেমে থাকে না, তা করতেই হবে। তাই বাড়িতে বসেই শুটিং করার এক অভিনব পন্থা খুঁজে বের করলেন অভিনেত্রী।
সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে ঘরের মধ্যেই রিং লাইটের সামনে দাঁড়িয়েই কিছু শুট করছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনেও লিখলেন, “সেলফ শুট মোড অন”। রিং লাইট ও ক্যামেরা ঠিকঠাক সেট করতে টকে সাহায্য করছেন রাজের ভাগ্নি। শুভশ্রী শুটিং-এর এই ছবি তুলে রাখলেন স্বামী রাজ চক্রবর্তী। তার এই ছবি পোস্ট করতেই লাইক ও কমেন্টের ঝড় বয়ে যায়। কমেন্ট করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও। মজার ছলে তিনি লেখেন, “তাই বলি তোকে ছবিতে ভালো লাগে কী করে”। শুভশ্রীও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও লেখেন, “তোর থেকেই তো শিখলাম”। তাদের এই খুনসুটি হামেশাই চলতে থাকে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram
সদ্যই মা হয়েছেন শুভশ্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ খানিকটা ওজন বাড়িয়ে ফেলেছিলেন। তাই ছেলে হওয়ার পর একটু ধাতস্থ হতেই ফের শরীরচর্চায় মন দিয়েছেন অভিনেত্রী। জিমে যাচ্ছেন নিয়মিত। সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি। ছেলে ইউভানকে নিয়েও তার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
View this post on Instagram
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘হাবজি গাবজি’ ছবির ট্রেলার। তবে ছবি ঠিক কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।





