টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী। বর্তমানে
যিনি ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে রয়েছেন। তার প্রাণ-খোলা-হাসি অনেকের মনে আনন্দ জাগালেও অনেকে তার হাসিকে ভূতের হাসি বলে আখ্যা দিয়ে থাকেন।
এছাড়াও তার সন্তান হওয়ার পর শারীরিক গঠন নিয়ে তাকে শুনতে হয়েছে প্রচুর কথা। সকলে তাকে মোটা মুটকি জলহস্তী বলে ডেকে থাকেন সোশ্যাল মিডিয়াতে।যদিও তাতে যে তার কিছু যায় আসে না তারা তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখলে স্পষ্ট।
কিছুদিন আগেই তিনি স্বামী এবং ছেলেকে নিয়ে ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে আর সেই স্মৃতি থেকে যে তিনি এখনো বের হতে পারেননি তা তার ইনস্টাগ্রাম পোস্ট দেখলে স্পষ্ট। মালদ্বীপের ছবি তিনি এখনো দিয়ে যাচ্ছেন নিজের টাইমলাইনে।
শনিবার সকালে তিনি একটি ছবি দিয়েছেন মালদ্বীপের সমুদ্রতীরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। পরনে নিওন সবুজ রঙের হাই স্লিট গাউন। ছবিটি তুলেছেন রাজ চক্রবর্তী। তবে এই ছবি দিয়ে কিন্তু ট্রোলের শিকার হয়ে গেছেন শুভশ্রী।
View this post on Instagram
অনেকের মতে এরকমভাবে বকের মতো ঠ্যাং বার করে কেন দাঁড়িয়ে আছেন শুভশ্রী?আসলে ছবিটা এমন অ্যাঙ্গেলে তোলা হয়েছে যেখানে শুভশ্রীর পা একটু অস্বাভাবিক লম্বা লাগছে। এইজন্যই এরকম মন্তব্য করেছেন নেটিজেনরা। যদিও এই ছবির প্রশংসা করেছেন অনেকে।





