একজন জনপ্রিয় অভিনেত্রী এবং দীর্ঘদিনের পরিচিত সঞ্চালিকা হিসেবে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি রয়েছে সুদীপা চট্টোপাধ্যায়ের। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঙ্গে বহু বছর ধরে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। বর্তমানে সেই অনুষ্ঠানের দায়িত্বে না থাকলেও অভিনয়, চিত্রনাট্য লেখা এবং নতুন নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর।
সম্প্রতি শেষ হয়েছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘চোর’-এর শুটিং। এই ছবির চিত্রনাট্য লিখেছেন সুদীপা নিজেই। রথযাত্রার দিন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনেন পরিচালক, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।
তবে শুধু নতুন ছবির খবরেই থেমে থাকেননি সুদীপা। একই দিনে তিনি সোশ্যাল মিডিয়ায় আরও একটি নতুন উদ্যোগের ইঙ্গিত দেন। একটি ধোঁয়া ওঠা চায়ের কাপের ছবি পোস্ট করে সেখানে লেখা ছিল ‘সঙ্গে সুদীপা’ এবং তার নিচে ‘গল্পে, কথায়, অনুভবে’। ক্যাপশনে ছিল শুধু ‘কামিং সুন’, যা নিয়ে শুরু হয় জল্পনা।
এই পোস্ট থেকেই স্পষ্ট হয়েছে, খুব শিগগিরই পডকাস্ট সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সুদীপা চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বদের সঙ্গে আড্ডা, অভিজ্ঞতা এবং জীবনের নানা অজানা গল্প উঠে আসবে বলে মনে করা হচ্ছে। যদিও বিনোদন জগতের অনেক তারকাই ইতিমধ্যে পডকাস্ট শুরু করেছেন, এবার সেই তালিকায় যোগ হতে চলেছে সুদীপার নামও।
আরও পড়ুনঃ অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজেশ শর্মা, নতুন ছবির শ্যুটিংয়ে জন্য প্রস্তুতি নিচ্ছেন বিদেশ যাওয়ার! এখন কেমন আছে অভিনেতার শরীর? চিকিৎসক দিয়েছেন কোন পরামর্শ?
সুদীপার এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁর সহকর্মী এবং অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন। দীর্ঘদিন সফলভাবে জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা থাকায়, নতুন এই পডকাস্টও দর্শকদের কাছে সমান জনপ্রিয় হবে বলেই আশা করছেন অনেকেই।
View this post on Instagram






