অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজেশ শর্মা, নতুন ছবির শ্যুটিংয়ে জন্য প্রস্তুতি নিচ্ছেন বিদেশ যাওয়ার! এখন কেমন আছে অভিনেতার শরীর? চিকিৎসক দিয়েছেন কোন পরামর্শ?

অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা। তবে এবার স্বস্তির খবর মিলেছে। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফিরেছেন এবং এখন বিশ্রামে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। জানা গেছে, শারীরিক অবস্থার উন্নতি হলে খুব শিগগিরই নতুন একটি ছবির শ্যুটিংয়ের জন্য বিদেশে রওনা দেবেন এই জনপ্রিয় অভিনেতা।

সম্প্রতি প্রভাস অভিনীত আসন্ন ছবি ‘ফৌজি’-র শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শ্যুটিংয়ের ফাঁকে স্থানীয় টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলার সময় একটি পোকা তাঁর পায়ে কামড় দেয়। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।

পোকার কামড়ের পর রাজেশ শর্মার ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয় এবং তাঁর উচ্চ জ্বর আসে। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাঁর অবস্থার উন্নতি হয় এবং শেষ পর্যন্ত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে থেকে বিশ্রাম নিচ্ছেন এবং চিকিৎসকদের নির্দেশ মেনে চলছেন।

অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগতের বহু তারকা এবং তাঁর অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমারও সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তাঁর সুস্থতা কামনা করেন। এছাড়া অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় এবং পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ও রাজেশ শর্মার অসুস্থতার বিষয়টি সামনে আনেন এবং তাঁর দ্রুত সুস্থতার প্রার্থনা জানান।

আরও পড়ুনঃ ‘সবাইকে একমত হতে হবে সেটা নয়…’ সোনম ওয়াংচুকের অনশন ভাঙল দিল্লি পুলিশ! ক্ষু’ব্ধ জিতু কমল সরকারের কাছে জানালেন, কী বিশেষ আবেদন?

এদিকে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর সভাপতি বি. এন. তিওয়ারি জানিয়েছেন, রাজেশ শর্মা এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের মুম্বইয়ের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। তিনি আরও জানান, অভিনেতার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এবং খুব শিগগিরই নতুন একটি আন্তর্জাতিক শ্যুটিংয়ের কাজে যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ফলে তাঁর ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর