হ্যালোউইন সাজে চমকে দিলেন সানি লিওন! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

৩১শে অক্টোবর ছিল হ্যালোউইন ডে। এইদিন মানুষ বিশেষত বাচ্চারা বিভিন্ন অদ্ভুত সাজে সেজে বাড়ি বাড়ি গিয়ে ট্রিক অর ট্রিট প্রশ্ন করে এবং প্রচুর উপহার কালেক্ট করে। পাশ্চাত্য এই সংস্কৃতি ধীরে ধীরে ভারতেও ঢুকে পড়েছে। এখন ভারতে ভালোভাবেই পালিত হয় হ্যালোউইন। ভারতে বিভিন্ন সেলিব্রিটিরা নিজেদের হ্যালোউইন লুক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যা বর্তমানে ভাইরাল হচ্ছে।

এদের মধ্যে আলাদা ভাবে নজর কেড়েছেন অভিনেত্রী সানি লিওন। অদ্ভুত সাজে স্বামী ড্যানিয়েল ওয়েবার এর সঙ্গে ছবি দিয়েছেন সানি। সেই ছবি পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলো পোস্ট করে সানি লিখেছেন যে হ্যাপি হ্যালোউইন! আশা করি সবাই এই বছর আনন্দ পেয়েছে তবে আমি এই বছরে সবচেয়ে বেশি ছুটি পেয়েছি।

 

View this post on Instagram

 

Happy Halloween!!!

A post shared by Daniel “Dirrty” Weber (@dirrty99) on

আসলে হ্যালোউইন হলো আমাদের ভারতীয় ভূত চতুর্দশীর মত। ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ ‘অল হ্যালোজ’ ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ ‘পবিত্র সন্ধ্যা’। পশ্চিমা সংস্কৃতিতে আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছি তাই তাদের হ্যালোউইন উৎসবটি আমরা ভালোভাবেই গ্রহণ করেছি যার প্রমাণ এই বছর ভালো মতই পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

RELATED Articles