অবসর ভেঙে আবারও ক্রিকেটে কামব্যাক করছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার

অবসর ভেঙে আবারও মূলধারার ক্রিকেটে ফিরেছেন, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। এবার সেই উদাহরণে নিজের নাম লিখিয়ে নিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে তিনি আবারও ক্রিকেটের ময়দানে নামবেন।

চলতি মাস থেকে শুরু হতে চলা লঙ্কা প্রিমিয়ার লিগের দল ক্যান্ডি টাস্কার্সের হয়ে চুক্তি সই করেছেন পাঠান। এই ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে ক্রিস গেইল, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, কুশল পেরেরার মত তারকা ক্রিকেটাররা।

এই বিষয়ে ইরফান পাঠান বলেছেন, “আমি মুখিয়ে রয়েছি এটার জন্য। হ্যাঁ, আমি টি২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছি। কিন্তু আমি অন্যান্য দেশে খেলতে পারি এবং আশা করি আমি খেলে আরও উপভোগ করব, যা আমি গত দুই বছরে করতে পারিনি। আমার মনে হয় আমার মধ্যে এখনও কিছু খেলা বাকি রয়েছে। যদিও আমি ধীরগতিতে শুরু করব এবং দেখব কেমন যায়, তারপর আমি বিষয়টি নিয়ে এগোবো।”

RELATED Articles