কখনোই ড্রাগ নিতেন না সুশান্ত, মিথ্যা কথা বলছেন রিয়া, চাঞ্চল্যকর দাবি অভিনেতার গাড়িচালকের!

রিয়া চক্রবর্তী(Rhea Chakraborty) মিথ্যা কথা বলছেন! সুশান্ত সিং রাজপুত( Sushant Singh Rajput) কখনোই ড্রাগ নেননি। স্পষ্ট জানালেন অভিনেতার গাড়িচালক ধীরেন্দ্র(Driver Dhirendra)। এর ফলে সুশান্ত অনুরাগীদের দাবি, ফের একবার রিয়ার মিথ্যাচারিতা প্রকাশ্যে চলে এল।

সম্প্রতি রিপাবলিক টিভির তরফ থেকে সুশান্তের গাড়িচালক ধীরেন্দ্রর একটি সাক্ষাৎকার নেওয়া হয়। তিনি জানান যে, যখন কেদারনাথ সিনেমা(Kedarnath Movie) মুক্তি পেয়েছিল তখন থেকেই তিনি সুশান্ত সিং রাজপুত এর গাড়ি চালাচ্ছেন। তিনি সুশান্তকে কখনোই নেশাগ্রস্ত(Drug Addict) অবস্থায় দেখেননি। তিনি সুশান্তের ছিঁছোড়ে, ড্রাইভ ইত্যাদি সিনেমার শুটিংয়ের সময় সুশান্তের গাড়ি চালিয়েছেন। তিনি সুশান্তকে কখনোই ড্রাগ নিতে দেখেননি।

এর ফলে রিয়া যে সংবাদমাধ্যমে বারংবার দাবি করেছিলেন যে তিনি কখনও ড্রাগ নেন নি। ড্রাগ নিতেন সুশান্ত স্বয়ং এবং কেদারনাথ সিনেমার সময় থেকেই সুশান্ত নেশাগ্রস্ত ছিল, তার এই দাবি যে সর্বৈব মিথ্যা তা সুশান্তের গাড়িচালকের দৃঢ় বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গেল, বলছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles

Leave a Comment