সবার চেনা এই গাছেই রয়েছে করোনা রোধের ওষুধ, দাবি জানালেন জার্মান বিজ্ঞানীরা

এই গাছ থেকে নাকি তৈরি হবে করোনার ওষুধ! করোনাকে জব্দ করতে এই গাছের ভেষজ গুণ নাকি কামাল করে দিচ্ছে। এই গাছ কিন্তু একদমই অচেনা নয়। গত এপ্রিলে আর্টিমিসিয়া(Artemisia) নামে এই গাছটির কথা প্রথম জানান মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোইলিনা। এরপর জার্মান বিজ্ঞানীরাও(German Scientists) এর স্বপক্ষে অনেক ব্যাখ্যা দেন। ফলে এখন বিজ্ঞানীদের সুনজরে রয়েছে এই গাছের অত্যাশ্চর্য ঔষধি গুণ।

সাধারণত এই গাছের নির্যাস ম্যালেরিয়া রোগের পক্ষে খুব উপকারী। ইংরেজিতে সুইট ওয়ার্মউড নামে পরিচিত এই গাছ নিয়ে ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে।বিজ্ঞানীদের দাবি এতে এমন কিছু ঔষধি গুণ পাওয়া গেছে যা করোনার সংক্রমণ ঠেকাতে অত্যন্ত কার্যকরী।

বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই গাছ মাদাগাস্কারে পাওয়া গেলেও এর আসল জন্মস্থান এশিয়া। চীনে যুগ যুগ ধরে প্রদাহ নাশ করার জন্য আর্টিমিসিয়ার ব্যবহার হয়ে আসছে। চীনের ভেষজশাস্ত্রে এই গাছটির নাম কিংহাও।

জার্মানির ম্যাক্সপ্লাঙ্ক ইনস্টিটিউট অব কলয়েড অ্যান্ড ইন্টারফেসেস এর গবেষকরা দাবি করেন, তারা এই গাছের নির্যাস এমন কিছু শক্তিশালী ভেষজ উপাদানের খোঁজ পেয়েছেন যা করোনা ভাইরাসের(Corona Virus) কোষ বিভাজনের প্রক্রিয়া কে বাধা দিতে সক্ষম। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) জানিয়েছে যে এখনো পর্যন্ত এর কোন সরাসরি প্রমাণ সামনে আসেনি।এই কাজের জন্য বিস্তর গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন তার পরেই এই গাছের নির্যাস থেকে তৈরি ওষুধ করোনা রোগীদের ওপর প্রয়োগ করা যাবে।

RELATED Articles

Leave a Comment