এবার চাঞ্চল্যকর তথ্য জানালেন সুশান্ত সিং রাজপুতের রাঁধুনি নীরজ। প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর পর খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রয়াত অভিনেতার রাঁধুনি নীরজ।
জুন মাসের ৮ তারিখে দিশার মৃত্যু হয়, যা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছে সেই নিয়ে এখনও বিতর্ক চলে। এর ঠিক ৬ দিনের মাথাতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। তখন সোশ্যাল মিডিয়ায় বারংবার দাবি করা হয়েছে যে এই দুই মৃত্যুর মধ্যে অবশ্যই কোন যোগাযোগ আছে। এবার নীরজের দাবি সেই বক্তব্যকে কিছুটা হলেও জোরালো করছে।
নীরজ বলেন, সুশান্ত ওই ঘটনার পর থেকে আগের তুলনায় অনেক কম খাচ্ছিলেন। তিনি কিন্তু স্বাভাবিকভাবেই কথা বলছিলেন এবং তাকে অবসাদগ্রস্ত বলে মনে হয়নি।আমরা তার মুখে দিশার বিষয়ে কখনো না শুনলেও বিষয় মৃত্যুর পর হঠাৎ করে উনি খাওয়া দাওয়া কমিয়ে দেন এবং হতাশ হয়ে পড়েন।”
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সুশান্তের টাকা-পয়সা নয়ছয় করেছেন এবং সুশান্তের বাড়ির কর্মীদের নিয়ন্ত্রণ করা শুরু করেছিলেন। রিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি সুশান্তের পরিচারকদের সরিয়ে দিয়ে নিজের পছন্দমত পরিচারক নিয়ে এসেছিলেন।
কিন্তু নীরজ বলছেন অন্য কথা। তার বক্তব্য, “আমাদের উপর এত চাপ কখনোই ছিল না। স্যার ও ম্যাডাম আমাদের কাছে সমান ছিলেন। আমরা কোন ভুল করলে ম্যাডাম আমাদের বুক দেন কারণ বাড়ির বিষয়ে মতামত দেওয়ার জন্য নিজের মতই ক্ষমতা রিয়াকে দিয়েছিলেন স্যার নিজেই। ম্যাম যদি কোন কাজ নিয়ে কিছু বলেন বা কোন কর্মীকে বাড়ি থেকে চলে যেতে বলেন তাহলে ম্যামের কথা শোনার জন্য নির্দেশ দিয়েছিলেন সুশান্ত স্যার স্বয়ং।”





