প্রকাশ্যে এল রিয়ার কল রেকর্ড, সুশান্তকে নয় এই ব্যক্তিকে বারবার কল করেছেন রিয়া!

সুশান্ত সিং রাজপুত অস্বাভাবিক মৃত্যুর কারণে ধীরে ধীরে জালে জড়িয়ে পড়ছে রিয়া চক্রবর্তী। প্রকাশ্যে চলে এসেছে তার কল রেকর্ড, সেখানেই দেখা যাচ্ছে সুশান্তকে নয় অন্য কাউকে বারংবার ফোন করতেন রিয়া! ইতিমধ্যেই শনিবার রিয়ার আবেদনের শুনানির দিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর মামলা পাটনা পুলিশের কাছ থেকে মুম্বই পুলিশের হাতে হস্তান্তর করার আবেদন জানিয়েছেন রিয়া চক্রবর্তী। সূত্র মারফত খবর, মঙ্গলবার, ১১ অগস্ট রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানির দিন নির্দিষ্ট হয়েছে। এর আগে ৫ই আগস্ট এই আবেদনের প্রথম পর্বের শুনানি হয়েছে। যেখানে রিয়া চক্রবর্তী ধাক্কা খেয়েছিলেন। সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে রিয়ার বিরুদ্ধে পুলিশ চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এর মধ্যেই শুক্রবার রিয়া চক্রবর্তীকে নয় ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। যেখানে অভিনেত্রীর বার্ষিক আয় ১৪ লক্ষ টাকা সেখানে তিনি ৭৬ লক্ষ টাকা দিয়ে কী করে মুম্বাই বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন, তা নিয়ে শুক্রবারে রিয়াকে জিজ্ঞাসাবাদ চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সুশান্তর প্রাক্তন ম্যানেজার এবং রিয়ার বর্তমান ম্যানেজার শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি।

এর মধ্যেই সুশান্ত এবং রিয়ার কল রেকর্ডস খতিয়ে দেখা হয়েছে। যেখানে গত এক বছরে রিয়া কাকে কতবার ফোন করেছিল সেই তথ্য উঠে এসেছে। এই কল রেকর্ডসেই পাওয়া গিয়েছে চক্ষু চড়কগাছ করা তথ্য!

কল রেকর্ড বলছে, এক বছরে রিয়ার সঙ্গে সুশান্তের ফোনে কথা হয়েছে মাত্র ১৩৭ বার। সেখানে সুশান্তের প্রাক্তন ম্যানেজার এবং রিয়ার বর্তমান ম্যানেজার শ্রুতি মোদীর সঙ্গে রিয়ার কথোপকথন হয়েছে ৮০৮ বার! পরিচালক মহেশ ভাটের সঙ্গে কথা হয়েছে ১৬ বার। সূত্রের দাবি, ২০ থেকে ২৪শে জানুয়ারির মধ্যে সুশান্তকে ২৫ বার ফোন করেন রিয়া! কিন্তু এই চারদিনের মধ্যে সুশান্তকে কেন এত বার ফোন করেছিলেন রিয়া?

সুশান্তের ঘনিষ্ঠমহল সূত্রে দাবি, সেই সময়ে সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন। রিয়া ও তাঁর পরিবারের সদস্যরা সেকথা সকলকে জানানোর কথা বলে সুশান্তকে চাপ দেন। এই সময় সুশান্ত মুম্বাই থেকে গাড়িতে করে চন্ডীগড়ে দিদির বাড়ি চলে যান। সুশান্ত যাতে জলদি মুম্বাইয়ে ফিরে আসে সেই চাপ দিয়েই রিয়া ওই পাঁচ দিনে এতবার সুশান্তকে ফোন করেছিলেন বলে দাবি করছে সুশান্তের ঘনিষ্ঠ মহল।

৮ থেকে ১৪ ইজুন, অর্থামৃত্যুর আগের দিন পর্যন্ত রিয়ার সঙ্গে সুশান্তের কোনও কথা হয়নি! যদিও, সুশান্ত যেহেতু একাধিক সিম ব্যবহার করতেন, তাই অন্য কোনওভাবে তাঁদের মধ্যে কথা কিংবা যোগাযোগ হয়েছিল, কি না তা এখনও স্পষ্ট নয়। সেই ব্যাপারটি খতিয়ে দেখছে সিবিআই। এছাড়াও জানা গিয়েছে, রিয়া গত ১ বছরে বাবার সঙ্গে ১১৯২ বার ফোন করেন। ভাই সৌভিক চক্রবর্তীকে ফোন করেন ১০৬৯ বার।

RELATED Articles

Leave a Comment