সুশান্ত মৃত্যু তদন্তে মুম্বই পুলিশই যথেষ্ট, লাগবেনা সিবিআই তদন্ত : মহারাষ্ট্র সরকার

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুরহস্য তদন্তে মুম্বই পুলিশই যথেষ্ট, সিবিআই এর কোন দরকার নেই জানালো মহারাষ্ট্র সরকার!

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই মন্তব্য করেছেন। বিগত এক মাস ধরে সুশান্তের মৃত্যু আত্মহত্যা না খুন নাকি প্ররোচনামূলক আত্মহত্যা সেই নিয়ে কম চাপানউতোর চলছে না। সুশান্ত’র অনুরাগীদের দাবি সুশান্তকে খুন করা হয়েছে তাই সিবিআই তদন্ত হোক। সোশ্যাল মিডিয়ায় সুশান্তের অনুগামীরা বারবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, সিনেমা জগতের সঙ্গে যুক্ত বেশকিছু মানুষ এবং কয়েকজন রাজনীতিবিদও একই দাবি করেন। ‌কিন্তু মহারাষ্ট্র সরকার যে তাদের দাবি কোনভাবেই মানবে না তা স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে গেল। দেশমুখ এক সাক্ষাৎকারে বলেছেন, এই মামলার নিষ্পত্তির জন্য মুম্বই পুলিশ যথেষ্ট যোগ্য। সিবিআই তদন্তের প্রয়োজন দেখছি না।

তিনি বলেছেন যে, বিভিন্ন জনের টুইট, প্রচার, দাবি তিনি দেখেছেন কিন্তু সুশান্তের কারোর সঙ্গে পেশাগত শত্রুতা ছিল কিনা, তাঁর সঙ্গে কাদের ওঠাবসা ছিল ইত্যাদি বিভিন্ন ব্যাপার যথেষ্ট খতিয়ে তদন্ত করছে মুম্বই পুলিশ। সময় এলে তদন্তের বিশদ রিপোর্ট সকলকে জানানো হবে।

বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী, অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অভিনেতা শেখর সুমন সহ বিভিন্ন বিশিষ্টজনের মৃত্যু তদন্তে সিবিআই হস্তক্ষেপের দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি একই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইট করেছেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী।

কিন্তু যতই জোরালো দাবি হোক না কেন এখনই তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে না মহারাষ্ট্র সরকার।

RELATED Articles

Leave a Comment