সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা বারংবার দাবি করে আসছিলেন যে মুম্বাই পুলিশ রিয়া চক্রবর্তী কে বাঁচিয়ে যাচ্ছে। তাদের দাবি যে মিথ্যা নয় এবার তার প্রমাণ হলো এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে।
শুক্রবার রিয়া চক্রবর্তীর সাম্প্রতিক কল ডিটেলস প্রকাশ্যে চলে আসে। সেখানে দেখা যায় সুশান্তের মৃত্যুর পর প্রায় পাঁচবার রিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছিল মুম্বাই পুলিশের ডিসিপি অভিষেক ত্রিমুখীর।তবে রিয়া চক্রবর্তী যে ডিসিপিকে একতরফা ফোন করেছিলেন সেটা নয়। দেখা যাচ্ছে যে ওই পদস্থ আধিকারিক নিজে দুবার ফোন করেন রিয়াকে। বিয়াও দুবার ফোন করেছেন ওই আধিকারিক কে। এছাড়া তাদের মধ্যে একবার মেসেজে কথা বার্তা হয়।
স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ্যে আসার পর তুমুল শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। একবার জিজ্ঞাসাবাদের পর সম্প্রতি মুম্বাই পুলিশের এক ডিসিপির সঙ্গে রিয়ার কী এমন কথা থাকতে পারে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। অনেকেই বলতে শুরু করেছেন যে, মুম্বাই পুলিশ কেন বিহার পুলিশের স্বাভাবিক তদন্তে বাঁধা দিচ্ছিল এতক্ষণে তা বোঝা গেল।
অন্যদিকে সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে একবারই বান্দ্রা থানায় দেখা গিয়েছিল। যেখানে তাকে নয় ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বলে দাবি মুম্বাই পুলিশের। কিন্তু তারপরেও দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য তাকে একবারও ডাকেনি মুম্বাই পুলিশ। এছাড়াও সুশান্ত সিং রাজপুতের ল্যাপটপ রিয়া নিয়ে চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে, সুশান্তের মৃত্যুর পর সুশান্তের ইমেল আইডির পাসওয়ার্ডও নাকি রিয়া বদলে দিয়েছেন। যদিও রিয়ার থেকে কিন্তু ল্যাপটপ এখনো শেষ করেনি মুম্বাই পুলিশ।
প্রসঙ্গত সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিংও সম্প্রতি দাবি করেন, মুম্বাই পুলিশের কোনও প্রভাবশালী ব্যক্তি রিয়ার সঙ্গে ক্রমাগত যোগাযোগ করে তাঁকে বিভিন্ন ধরনের খবর দিচ্ছেন। এই কল ডিটেলস প্রকাশ্যে আসার পর বিকাশ সিংয়ের দাবি মান্যতা পেল বলে মনে করছেন অনেকে। সেইসঙ্গে প্রশ্ন উঠছে মুম্বাই পুলিশের নিরপেক্ষতার। সুশান্তের অনুরাগীদের প্রশ্ন আদৌ কি মুম্বাই পুলিশ চায় যে এই অস্বাভাবিক মৃত্যু রহস্যের সমাধান হোক? নাকি বলিউডের বড় মাথাদের বাঁচাতে চাইছে মহারাষ্ট্র সরকার, প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।





