যাওয়ার তিন মাস সম্পূর্ণ হতে আর একসপ্তাহ বাকি। কিন্তু সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। মৃত্যুর পর তাঁর অনেক অজানা দিক মানুষের সামনে এসেছে। তার ফলে তাঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে সকলের। বিভিন্ন জায়গায় সকলের অজ্ঞাতসারে দান ধ্যান করতেন সুশান্ত। মানুষের জন্য কিছু করার ইচ্ছা তাঁকে সারাক্ষণ তাড়া করে বেড়াত। এবার সামনে এল তাঁর আরেক মহানুভবতার গল্প। যদিও এই খবর আগেও প্রকাশিত হয়েছিল তবে সম্প্রতি খবরটি ভাইরাল হয়। কী সেই খবর?
রাজকুমার হিরানি (Rajkumar Hirani)র ‘পিকে'(PK) ছবিতে স্বল্পদৈর্ঘ্যের অভিনয় করেছিলেন সুশান্ত। তখন ২০১৪-১৫ সাল। ছবির মূল চরিত্র অনুষ্কা শর্মা এবং আমির খানের। কিন্তু স্বল্প সময় স্ক্রিনে থাকলেও নিজের জাত বুঝিয়ে দিয়েছিলেন সুশান্ত। তাঁকে ডার্ক হর্স, লম্বা রেসের ঘোড়া বলে সেই সময় তকমা দিয়েছিল বিভিন্ন মিডিয়া হাউজ। কিন্তু আপনারা কি জানেন যে এই ছবিতে অভিনয় করার জন্য এক টাকাও পারিশ্রমিক (Remuneration) নেননি সুশান্ত সিং রাজপুত? তিনি শুধুমাত্র খুশি হয়েছিলেন যে তিনি রাজকুমার হিরানির ছবির অংশ হতে পারছেন বলে। বলিউডে কেরিয়ারের শুরুর দিকে এরকম একটি সিদ্ধান্ত যথেষ্ট সাহসিকতার নিদর্শন বটে। রাজকুমার হিরানি ওই স্বল্পদৈর্ঘ্যের চরিত্রের জন্য রণবীর কাপুর, শাহিদ কাপুর, ইমরান হাশমিকে ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সুশান্তকেই ফাইনাল করেন।
রাজকুমার হিরানির অন্ধভক্ত সুশান্ত এই ছবিতে ওইটুকু চরিত্র করতে পেরেই এতটাই খুশি হয়ে যান যে তিনি এক টাকাও নিতে রাজি ছিলেন না। পরিচালক অবশ্য তাকে প্রতীকী ২১ টাকা পারিশ্রমিক দেন। পরে যখন এই ছবি অত্যন্ত সাফল্য পায় তখন রাজকুমার হিরানি নিজের বইয়ের বিশাল সংগ্রহ থেকে সুশান্তকে কিছু মূল্যবান বই উপহার দেন।





