সুশান্তের অস্বাভাবিক মৃত্যু তদন্তে সিবিআই হস্তক্ষেপের আর্জি জানিয়ে টুইট রিয়া চক্রবর্তীর

এবার সুশান্ত’র মৃত্যু রহস্যের সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইট করলেন তাঁর চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর এক মাস কেটে গিয়েছে। মুম্বই পুলিশ যদিও বলছে এটা আত্মহত্যা তবে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলতে কিছুতেই রাজি নন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় লাগাতার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন সুশান্ত অনুরাগীরা।

এতদিন এই দাবিতে রূপা গঙ্গোপাধ্যায় এর মত সিনিয়র অভিনেত্রী অনড় থাকলেও পাশে দাঁড়াতে দেখা যায়নি অভিনেতার পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের। তবে বৃহস্পতিবার সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী দাবি জানালেন সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র উদ্দেশ্যে টুইট করে এই আবেদন জানান রিয়া। তারপরেই ঘুরে গেল ঘটনার মোড়।

https://twitter.com/Tweet2Rhea/status/1283694478465748994

রিয়া টুইটে লিখেছেন যে, “অমিত শাহ স্যার, আমি সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। আচমকা আমাদের ছেড়ে চলে গিয়েছে এক মাস হল। আমার সরকারের প্রতি পূর্ণ আস্থা থাকলেও সঠিক বিচারের স্বার্থে আমি হাত জোড় করে প্রার্থনা করছি এই ব্যাপারে তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হোক।আমি শুধু বুঝতে চাই কোন চাপে পড়ে এই ধরণের একটা সিদ্ধান্ত ও নিল। সত্যমেব জয়তে। বিনীত-রিয়া চক্রবর্তী।”

https://twitter.com/Tweet2Rhea/status/1283694825628291074

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন রিয়া। ফেসবুক থেকে টুইটার সর্বত্রই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সুশান্ত ভক্তরা। ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনও বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী।

এই নিয়ে বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে তিনি মুখ খুললেন। বললেন যে তাকে লাগাতার ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে। তিনি ইনস্টাগ্রামের ডিএম এর একটি স্ক্রিনশট পোস্ট করে লেখেন যে, “আমাকে গোল্ড ডিগার বলা হয়েছে আমি কিছু বলিনি, আমাকে খুনি বলা হয়েছে তাও আমি কিছু বলিনি, আমার চরিত্র নিয়ে রীতিমত কাটাছেঁড়া করা হয়েছে তাও আমি মুখ বন্ধ করে থেকেছি। কিন্তু আমি চুপ করে আছি তার মানে এই না যে আপনারা আমাকে বলবেন যে আমি যদি সুইসাইড না করি আমায় ধর্ষণ করে খুন করা হবে। কী করে আপনারা এই কথা বলতে পারেন?”

প্রসঙ্গত উল্লেখ্য, এই ব্যাপারে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সাহায্য নিচ্ছেন রিয়া।

RELATED Articles

Leave a Comment