BIG BREAKING: সুশান্ত অস্বাভাবিক মৃত্যু মামলায় অবশেষে সিবিআই তদন্তের অনুমতি কেন্দ্রের

দীর্ঘ দেড় মাসের প্রতীক্ষার অবসান ঘটল আজ। বিহার সরকারের তরফ থেকে সম্প্রতি কেন্দ্রের কাছে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু রহস্য তদন্তের জন্য সিবিআইয়ের হস্তক্ষেপ এর সুপারিশ করা হয়েছিল। কেন্দ্রের তরফ থেকে সেই সুপারিশে সায় দেওয়া হয়েছে। বুধবারই সুপ্রিমকোর্টকে সেই সুপারিশ জানিয়ে দিয়েছে কেন্দ্র।

সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার আগে সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন, কেন্দ্র সরকারের সুপারিশকে মান্যতা দিয়ে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় সিবিআই তদন্তের অনুমতি দিয়েছে।

স্বাভাবিকভাবেই এই ঘোষণার পরে সুশান্ত অনুরাগীদের মনে যে শান্তি মিলবে তা অকল্পনীয়।

(বিস্তারিত আসছে)

আরও অন্যান্য খবর