তিনি অভিনয়টা ভালোই করেন এই কথা প্রায় সকলেই বলেন, সম্প্রতি ‘দিল বেচারা’ সিনেমায় তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। এছাড়াও হিন্দি ও মারাঠি ওয়েব সিরিজে তিনি বর্তমানে বেশ জনপ্রিয়। তবে স্বস্তিকা মুখোপাধ্যায় বিখ্যাত অন্য আরো অনেক কারণে। তার মধ্যে একটি হলো সোশ্যাল মিডিয়ায় সাহসী পোস্ট এবং বিতর্কিত কমেন্টের নজরকাড়া রিপ্লাই। নিজের জীবনে সাজপোশাক হোক বা চুলের স্টাইল সবকিছুই পাল্টে ফেলতে পছন্দ করেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের নতুন একটি লুক প্রকাশ্যে এনেছেন স্বস্তিকা। নতুন হেয়ার স্টাইলের ছবি পোস্ট করে ক্যাপশানে স্বস্তিকা লিখেছিলেন, ”আমার ওড়ার জন্য ডানা লাগবে না, আমার নেড়া মাথাই যথেষ্ট।” তারপরই নেটিজেনদের বিভিন্ন বিতর্কিত মন্তব্যে ভরে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। তার ক্যান্সার হয়েছে কিনা এরকমটা জিজ্ঞাসা করেন এক ব্যক্তি! আপনাকে দেখতে বড্ড খারাপ লাগছে, মেকআপহীন ফিল্টার ছাড়া আপনাকে একদমই মানাচ্ছে না ইত্যাদি মন্তব্যে ভরিয়ে দেন নেটিজেনরা।

জবাবে স্বস্তিকা লেখেন, ”খারাপটাই তো এখন স্টাইলে ইন, খারাপ লুককেই সেলিব্রেট করা যাক… ” একজন প্রশ্ন করেন, দিদি তোমার ক্যান্সার হয়েছে নাকি? ডিপিতে চুল কাটা তাই জিজ্ঞাসা করলাম। একটু কনফার্ম করে দিও।

তিনি যে সম্পূর্ণ সুস্থ সে কথা কনফার্ম করে দিয়েছেন অভিনেত্রী সঙ্গে বলেছেন,”আমার আর কিছু বলার নেই। মানুষের চিন্তাধারা ভগবান মর্ত্যে নেমে এলেও পাল্টাতে পারবেন না।” সমালোচকদের বিকৃত মন্তব্য স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সামলেছেন এই অভিনেত্রী। তবে অনেকেই তাঁর এই নতুন লুকের প্রশংসা করেছেন।






