চীনের বিরুদ্ধে মুখ না খোলার পুরস্কার! পাকিস্তান‌ হবে মুসলিম বিশ্বের দেশগুলির নেতা। উদ‍্যোগে জিনপিং প্রশাসন।

চীন খারাপ কিছু করলেও চুপ করে থাকে পাকিস্তান। বন্ধুর বিরুদ্ধে মুখ খোলা চলবে না। আর তাই ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন নিয়ে সরব হলেও চীনের উইঘুর মুসলিমদের উপর নির্মম অত্যাচারের ঘটনায় নিশ্চুপ পাকিস্তান। এই অত‍্যাচারের ঘটনা ফাঁস হতেই বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশই চীনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছে। যদিও এই বিষয়ে প্রতিবাদের বদলে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান পরিষ্কার জানিয়ে দেন যে প্রিয় বন্ধু চীনের বিরুদ্ধে কোনও মন্তব্য করবে না ইসলামবাদ। আর এবার এই ভালোবাসার‌ই পুরস্কার পেতে চলেছে পাকিস্তান। নিজেদের মিত্র দেশকে মুসলিম বিশ্বের দেশগুলির নেতা বানাতে চাইছে জিনপিং প্রশাসন। এর ফলে নিজেদের কুকীর্তির উপর পর্দা টানা যাবে বলেই বিশ্বাস তাঁদের।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীন চাইছে পৃথিবীর একমাত্র পরমাণু শক্তিধর মুসলিম রাষ্ট হিসেবে পাকিস্তানই হোক ইসলামিক দেশগুলির প্রধান। আর তাঁদের নির্দেশেই পরিচালিত হোক মুসলিম দুনিয়া। এই জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপও নিচ্ছে তারা। এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পুরনো সম্পর্কের ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে অনুদান দিচ্ছে এমনকী নানা প্রকল্পে মূলধনও বিনিয়োগ করছে। পুরনো অনেক সঙ্গীর হাত ছেড়ে তৈরি করছে নতুন নতুন সম্পর্ক।

এই পদক্ষেপের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই ইরানে ৪০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। এর জন্য তেহেরানের সঙ্গে ২৫ বছরের চুক্তিও হয়েছে জিনপিং প্রশাসনের। এভাবেই মার্কিন বিরোধী মুসলিম দেশগুলির সঙ্গে সম্পর্ক বাড়িয়ে আলাদা একটি অক্ষ তৈরি করতে চাইছে তারা। যাতে পাকিস্তানে নেতা বানিয়ে নিজেদের ইচ্ছানুযায়ী চালাতে কোনও অসুবিধা না হয় তার জন্যই এই উদ্যোগ।

RELATED Articles

Leave a Comment