মাদকাসক্ত ছিলেন সুশান্ত, আদৌ কতটা সত্যি, মুখ খুললেন অভিনেতার বাড়ির কর্মী

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে ক্রমশ জট পাকাচ্ছে। সম্প্রতি সুশান্তের শরীরের প্রাথমিক ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছে সিবিআই। রিপোর্ট অনুযায়ী, সুশান্তের শরীরে কোনও বিষক্রিয়ার প্রমাণ মেলেনি। সুতরাং, এর থেকে কোনওভাবেই প্রমাণ করা সম্ভন নয় যে অভিনেতা মাদক নিতেন।

মৃত্যুর পর মুম্বই-এর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুশান্তকে। সেখানেই তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট মেলে যার থেকে জানা যায় সুশান্ত আত্মহত্যাই করেছিলেন। এরপর সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে গেলে তা ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয়। জানা গেছে, সুশান্তের শরীরের ৮০ শতাংশ অংশ কুপার হাসপাতালের ৫ জন ডাক্তার ময়নাতদন্তের জন্য ব্যবহার করেছিলেন।

এদিকে, সুশান্তের বাড়ির কর্মীর কাছ থেকে মিলল অন্নএক চাঞ্চল্যকর তথ্য। প্রয়াত অভিনেতার বাড়ির কর্মী নীরজ জানান, সুশান্ত গাঁজার নেশা করতেন। তার সঙ্গে থাকত বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। স্যামুয়েল মিরান্ডা সুশান্তের নেশার জিনিসপত্র দেখাশোনা করতেন। এই ঘটনা জানার পর নড়েচড়ে বসেছে সিবিআই। আদৌ এই কথায় কতটা সত্যি আছে তা খতিয়ে দেখছেন তারা।

সুশান্তের মৃত্যু মামলার জিজ্ঞাসাবাদ করার জন্যই সিবিআইয়ের তরফ থেকে ডেকে পাঠানো হয় রিয়া চক্রবর্তীকে। এরপর মাদকসেবনের দিক সামনে এলে তা নিয়ে জেরা করায় রিয়া স্বীকার করে নেন যে তিনি মাদকাসক্ত ছিলেন। এই অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। বারবার আবেদন করলেও মেলেনি জামিন। সম্প্রতি, রিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় দেড় কেজি চরস।

মাদকযোগ নিয়ে সামনে এসেছে বলিউডের আরও অভিনেত্রীর নাম। এই বিষয় নিয়ে অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কপূরকে জেরা করে এনসিবি। দুজনেরই দাবী, শুটিং –এর ফাঁকে মাদক নিতে সুশান্ত।

অন্যদিকে, মুম্বইয়ের বিজেপি নেয়াত বিবেকানন্দ গুপ্তা দাবী করেন যে, সুশান্তের মৃত্যুর আগের রাতে অর্থাৎ ১৩ জুন রাতে রিয়ার সঙ্গে দেখা করেন সুশান্ত। সেখানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে এই খবর পেয়েছেন তিনি। রিয়াকে বাড়ি পৌঁছে দিতে গেলে ওই প্রত্যক্ষদর্শীর মুখোমুখি হয়ে যান তারা। কিন্তু সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি দাবী করেছেন যে ১৩ই জুন সুশান্তের সঙ্গে দেখা হয়নি রিয়ার।

এরপরই সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি বলেন, ওই প্রত্যক্ষদর্শীর বয়ানে পুরো মামলা ঘুরে যেতে পারে। ১৩ই জুন রাতে এমন কী ঘটেছিল যার দরুন পরদিন সকালে নিজের ফ্ল্যাট থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার করা হল।

RELATED Articles

Leave a Comment